BOOKTOPIC | RAJA RAMMOHUN | KRISHANU BHATTACHARJEE | NATUNPATA | 4th YEAR | 25 MAY 2026 | RAJA RAMMOHUN ROY 254

বইকথা | রাজা রামমোহন রায়কে মনে রেখে | কৃশানু ভট্টাচার্য্য | নতুনপাতা | ৪র্থ বর্ষ | ২৫ মে ২০২৬ | রাজা রামমোহন রায় ২৫৪

নতুনপাতা/মুক্তধারা

BOOKTOPIC  RAJA RAMMOHUN  KRISHANU BHATTACHARJEE  NATUNPATA  4th YEAR  25 MAY 2026  RAJA RAMMOHUN ROY 254

বইকথা | রাজা রামমোহন রায়কে মনে রেখে

                কৃশানু ভট্টাচার্য্য

মুক্তধারা | ৪র্থ বর্ষ | ২৫ মে ২০২৬ | রাজা রামমোহন রায় ২৫৪

আজ থেকে ১১৫ বছর আগে শশীভূষণ বসু রাজা রামমোহন রায়ের একটি জীবনী গ্রন্থ রচনা করেছিলেন। গ্রন্থকারের বক্তব্য ছিল এই জীবনী গ্রন্থটি ছাত্রদের উপযোগী করে লেখা রাজা রামমোহন রায়ের প্রথম একটি জীবনী। ‌ প্রথমবারের ভূমিকায় তিনি মন্তব্য করেছিলেন, " এই পুস্তক খানি দ্বারা রাজার জীবনের মহৎ আদর্শ, তাহার জ্ঞান পিপাসা, লোক হিতৈষণা, ও ভগবত প্রীতি যদি যুবকদের জীবনে কিঞ্চিত মাত্র শিক্ষা প্রথম হয় তাহা হইলে আমি আপনাকে কৃতার্থবোধ করিব" । লেখক কে এই বইটি রচনা করবার ক্ষেত্রে যে কয়জন মানুষ বিশেষভাবে সাহায্য করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন বিজ্ঞান আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় এবং সুযুক্ত ডাক্তার প্রাণকৃষ্ণ আচার্য। ছাত্রদের জন্য রচিত এই বইটি রচনার ক্ষেত্রে তিনি কলেটের রচিত লাইফ এন্ড লেটার্স অফ রাজা রামমোহন রায়, শিবনাথ শাস্ত্রী হিস্ট্রি অফ দা ব্রাহ্মসমাজ, এবং নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় রচিত রাজা রামমোহন রায় জীবনী গ্রন্থগুলির সাহায্য গ্রহণ করেছিলেন বলে উল্লেখ করেছিলেন। 
এই বইটির মধ্যে ১৬ টি অধ্যায়ে রাজা রামমোহন রায়ের কর্ম মুখার জীবনে নানা কথা তুলে ধরা হয়েছে।। ‌ এর মধ্যে রয়েছে রাজা রামমোহন রায়ের সময় বাংলার অবস্থা, আর পারিবারিক জীবন এবং শিক্ষাজীবন, সামাজিক সংস্কারের ক্ষেত্রে তার অবদান, নারী জাতি এবং শিক্ষা প্রসারের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য ভূমিকা, পরাধীন ভারতবর্ষের রাজনীতিতে তার অবদান এবং তার জীবনের শেষ পর্বের কথা। উল্লেখযোগ্য সংযোজন হিসেবে রয়েছে রাজা রামমোহন রায়ের একটি প্রতিকৃতি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক তাৎপর্য মন্ডিত।
বইটির সাধারণ ব্রাহ্মসমাজের দ্বারা প্রকাশিত এবং বর্তমানেও সাধারণ ব্রাহ্মসমাজের গ্রন্থ প্রকাশন বিভাগের সৌজন্যে সহজেই সংগ্রহ করা যায়। এই বইটি রাজা রামমোহন রায় সম্পর্কে ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে সচেতন করবে।

রাজা রামমোহন রায় জীবনী শশীভূষণ বসু 
সাধারণ ব্রাহ্মসমাজ কলকাতা ৬

Comments :0

Login to leave a comment