ককরোচ জনতা পার্টির ডাকে দিল্লিতে ‘তেরঙ্গা মার্চ’ আটকাতে সবরকম ব্যবস্থা নেবে দিল্লি পুলিশ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন এই বাহিনী দিল্লি হাই কোর্টে এই পরিকল্পনা জানিয়েছে।
এদিকে বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং দিল্লি পুলিশ কমিশনার সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।
আরেকদিকে অভিজিৎ দীপকে সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, বলেছেন যে আগামী শুক্রবার দিল্লির কনট প্লেস অভিমুখে হবে ‘তিরঙ্গা মার্চ’। বিকেল পাঁচটায় জাতীয় পতাকা হাতে সকলে আসার আবেদন জানান তিনি। এসআইআর বাতিল এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শ্রমিক-কৃষক, ছা্ত্র-যুব, মহিলাদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি। দীপকে বলেন, তেরঙ্গা পতাকা ওড়ানোকেও অপরাধ বলছে দিল্লি পুলিশ এবং সরকার। জ্ঞানেশ কুমারকে বাঁচাতে এত মরিয়া কেন নরেন্দ্র মোদী সরকার?
গত ৯ অক্টোবর সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ জারি করার ক্ষেত্রে বিবেচনা কাজে লাগানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু ১০ অক্টোবর দিল্লিতে বিক্ষোভ ঘিরে মেট্রো থেকে ইন্টারনেট বা যানবাহন বন্ধ করে দিল্লিকে কার্যত রুদ্ধ করে দিয়েছিল পুলিশ।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এবং দিল্লির পুলিশ কমিশনার অনুরাগ কুমার সুপ্রিম কোর্টে ক্ষমা চান এদিন।
Delhi Police on Tiranga March
সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়ে ‘তিরঙ্গা মার্চ‘ আটকাতে কড়া ব্যবস্থার হুমকি দিল্লি পুলিশের
×
Comments :0