GENERAL KNOWLEDGE | OUR ENVIRONMENT | TAPAN KUMAR BAIRAGYA | NATUNPATA | 4th YEAR | 5 JUNE 2026 | WORLD ENVIRONMENT DAY

জানা অজানা | সুন্দর পরিবেশের জন্য আমরা | তপন কুমার বৈরাগ্য | নতুনপাতা | ৪র্থ বর্ষ | ৫ জুন ২০২৬ | বিশ্ব পরিবেশ দিবস

নতুনপাতা/মুক্তধারা

GENERAL KNOWLEDGE  OUR ENVIRONMENT  TAPAN KUMAR BAIRAGYA  NATUNPATA  4th YEAR  5 JUNE 2026  WORLD ENVIRONMENT DAY

জানা অজানা | সুন্দর পরিবেশের জন্য আমরা

তপন কুমার বৈরাগ্য

নতুনপাতা | ৪র্থ বর্ষ | ৫ জুন ২০২৬ | বিশ্ব পরিবেশ দিবস

 

দিনের পর দিন আমরা পৃথিবীকে দূষণে ভরে তুলছি।
একদিন যে পরিবেশ ছিল সুন্দর ,আজ আমরা তাকে বিষময় করে তুলছি।এরজন্য দায়ী আমাদের সীমাহীন
লোভ।গাছ কেটে ফেলছি,ময়লা আবর্জনা জলে নিক্ষেপ করছি,প্লাস্টিকের ব্যবহার দিনের পর দিন বাড়িয়েই চলেছি।
এই প্লাস্টিক মাটিতে পচে না,আগুনে পোড়ে না।নর্দমার জলনিকাশী ব্যাবস্থাকে বিপজ্জনক করে তুলছে।
এই পরিবেশকে রক্ষা করার জন্য ১৯৬৮খ্রিস্টাব্দে সুইডেনের পরিবেশবিদরা প্রথম এগিয়ে আসেন। সুইডেন সরকার বিশ্বের
সকল দেশকে নিয়ে এই পরিবেশ রক্ষার জন্য এক সম্মেলনের ডাক দেয়।এটা অনুষ্ঠিত হয়েছিল ১৯৭২খ্রিস্টাব্দের ৫ই জুন।
বিশ্বের সকল দেশ পরিবেশ রক্ষার জন্য নিজের নিজের মতামত প্রকাশ করে।লক্ষ্য পরিবেশকে সুস্থ ও সতেজ রাখা।
প্রথম বিশ্বে পরিবেশ দিবস পালিত হয় ১৯৭৪খ্রিস্টাব্দের ৫ই জুন।
 

ইতিমধ্যে ৫১বার বিশ্বের বিভিন্ন দেশে এক একটা বিষয় নিয়ে পরিবেশ দিবস পালিত হয়েছে।প্রতি বছরই ছিল এক একটা
প্রতিপাদ্য বিষয়।২০২৫এর প্রতিপাদ্য বিষয়--"প্লাস্টিক দূষণ বন্ধ করুন"। লক্ষ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা ।প্লাস্টিক জলবায়ু
পরিবর্তনের অগ্রণী ভূমিকা পালন করে।জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর।দূষণের সর্বাপেক্ষা বড় বাহক।রাষ্ট্রসংঘের উদ্যগে এই দিবসটা এই বছর কোরিয়া প্রজাতন্ত্রে হবে।সেইসাথে পৃথিবীর বিভিন্ন দেশও এই দিবসটা যথাযথ মর্যাদার সাথে পালন করবে।২০২৬ এর প্রতিপাদ্যবিষয়--"জলবায়ুর পরিবর্তন"।আজারবাইনে আগামী বছর অর্থাৎ ২০২৬-এ ,এই দিবসটা ধুমধামের সাথে পালিত হবে।ভারতের বাস্তুবিদ্যা ও পরিবেশ বিদ্যার জনক রামদেও মিশ্র।তিনি বাস্তুবিদ্যা এবং পরিবেশ বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন।তার বড় কীর্তি স্নাতকোত্তর কোর্সে বাস্তুবিদ্যা ও পরিবেশ বিদ্যাকে নিয়ে আসা।
আসুন,এই বছর পরিবেশ দিবসে আমাদের শপথ হোক--"সুন্দরপরিবেশের জন্য আমরা আর প্লাস্টিক ব্যবহার করব না"।

Comments :0

Login to leave a comment