বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের এই পরিস্থিতিতে সবুজায়নের বার্তা দিতে এগিয়ে এল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্মী ইউনিয়নের মালদা সার্কেল কমিটি।
মালদা শহর থেকে অনতিদূরে গৌড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা মিলিয়ে ইউনিয়নের প্রায় পঞ্চাশেরও বেশি সদস্য উপস্থিত ছিলেন।
আম, জাম, বকুল, কৃষ্ণচূড়া সহ বিভিন্ন প্রকার চারাগাছ রোপণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে যুগ্ম সম্পাদক শুভ্রদীপ ঘোষ বলেন যে, পরিবেশ ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণ আমাদের অন্যতম সামাজিক দায়িত্ব। কংক্রিটের এই পৃথিবীতে এই সামান্য সবুজের রেখা আশা করি অল্প হলেও সচেতনতার বার্তাবহ হয়ে উঠবে। রবিবার এই কর্মসূচি পালিত হয়।
MALDAH BANK EMPLOYEES
মালদহে সবুজায়নের বার্তা ব্যাঙ্ককর্মীদের
মালদহে গাছ লাগাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কর্মীরা।
×
Comments :0