PROBANDHYA | RUDRANIL PAL | NABABARSHA 1433 | MUKTADHARA | 2026 APRIL 16 | 3rd YEAR

প্রবন্ধ | রুদ্রনীল পাল | নববর্ষ – নব আনন্দে জাগো | মুক্তধারা | ২০২৬ এপ্রিল ১৬ | বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

PROBANDHYA  RUDRANIL PAL  NABABARSHA 1433  MUKTADHARA  2026 APRIL 16  3rd YEAR

প্রবন্ধ 

মুক্তধারা 

নববর্ষ – নব আনন্দে জাগো

রূদ্রনীল পাল

২০২৬ এপ্রিল ১৬ | বর্ষ ৩
 

নববর্ষ মানেই নতুন সূচনা, নতুন আশা আর নতুন স্বপ্নের আগমন। বছরের প্রথম দিনটি আমাদের জীবনে এক বিশেষ তাৎপর্য বহন করে। পুরোনো বছরের সব দুঃখ, ব্যর্থতা ও হতাশাকে পেছনে ফেলে আমরা এগিয়ে যাই এক নতুন ভবিষ্যতের দিকে। তাই নববর্ষ আমাদের জীবনে নব আনন্দের বার্তা নিয়ে আসে।

বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এদিন মানুষ নতুন পোশাক পরে, ঘরবাড়ি পরিষ্কার করে এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে আনন্দের মিলন নেয়। বিভিন্ন স্থানে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচ আয়োজন হয়। এইসব আয়োজন আমাদের মনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং জীবনকে আরও রঙিন করে তোলে।

নববর্ষ আমাদের নতুন ভাবনার শিক্ষা প্রদান করে। এটি আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করে এবং নিজেকে আরও উন্নত করার চেষ্টা দেয়। আমরা প্রতিজ্ঞা করি যে, নতুন বছরে আমরা আরও পরিশ্রমী হবো, অন্যের প্রতি সহানুভূতিশীল হবো এবং সমাজের কল্যাণে কাজ করবো।

“নব আনন্দে জাগো” এই আহ্বানটি আমাদের মনে করিয়ে দেয় যে, প্রতিটি নতুন দিনই একটি নতুন সুযোগ। তাই আমাদের উচিত  ইতিবাচক মনোভাব নিয়ে জীবনকে গ্রহণ করা। নতুন বছরে আমরা যেন নিজেদের উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, সেই চেষ্টাকেই হতে হবে আমাদের প্রধান লক্ষ্য।

সবশেষে বলা যায়, নববর্ষ শুধু একটি দিন নয়, এটি একটি নতুন বছরের আগমন। এই বছরকে হৃদয়ে ধারণ করে আমরা যদি এগিয়ে যেতে পারি, তবে আমাদের জীবনে হবে আরও উন্নতি এবং সুফল।
শুভ নববর্ষ ।

দশম শ্রেণী, কল্যাণ নগর বিদ্যাপীঠ খড়দহ, উত্তর ২৪ পরগনা, কল্যাণ নগর, খড়দহ

Comments :0

Login to leave a comment