বলতে পারো
নতুনপাতা
অমল কর
উত্তর : ২৬ মার্চ ২০২৬, বর্ষ ৩
জিজ্ঞাসা
১. পোল ভল্টে বিশ্ব রেকর্ড কতটা লাফিয়ে কে করেন?
২. বিশ্বের কোন্ মহিলা ক্রিকেটার সবচেয়ে বেশি ম্যাচ খেলে বিশ্ব রেকর্ড করেছেন? পরিসংখ্যান দাও।
৩. কাকে বলা হয় মাস্টারদা? কেন?
৪. বিপ্লবী ভগৎ সিং সান্ধু-র সাথে আর কাদের ফাঁসি হয়?
৫. কোনটি ভারতীয় সাহিত্যে শ্রেষ্ঠ পুরস্কার?কে পেলেন এবার এই পুরস্কার?
৬. এশিয়া মহাদেশে মোট কতগুলো দেশ আছে?
সমাধান
১. সুইডেনের আরমান্দ ডুপ্লান্টিস অবিশ্বাস্য ৬.৩১ মিটার লাফিয়ে নিজেই নিজের বিশ্বরেকর্ড ভেঙে চলেছেন?
২. ভারতের মহিলা ক্রিকেট অধিনায়ক হরমনপ্রীত কাউর (১৯/০২/২৬ পর্যন্ত)সব ফরম্যাটে মোট ৩৫৬টি ম্যাচ খেলে বিশ্ব রেকর্ড করেছেন। ( ৬ টেস্টে ২০০ রান, ১৬১ টি ওডিআই-এ ৪৪০৯ রান ও ১৮৯টি টি-২০ ম্যাচে ৩৭৮৪ রান মোট ৮৩৯৩ রান,৮টি শতরান, ৩৮ টি অর্ধশত রান,৭৫ টি উইকেট।)
৩. ১৯১৮ সালে স্নাতক হবার পর চট্টগ্রাম উমাতারা উচ্চবিদ্যালয়ে শিক্ষকতার সময় বিপ্লবী ও সমাজতন্ত্রের আদর্শে ছাত্রসমিতি গঠন করে স্বাধীনতা সংগ্ৰামী শিক্ষক সূর্য সেন মাস্টারদা হয়ে ওঠেন।
৪. ভারতের স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী, সমাজতন্ত্রে বিশ্বাসী, ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের প্রবক্তা, বিশিষ্ট লেখক, শহিদ-এ-আজম নামে পরিচিত
ভগৎ সিং সান্ধু-র সাথে ২৩/০৩/১৯৩১ তারিখে লাহোর জেলে সুখদেব ও রাজগুরু-র ফাঁসি হয়।
৫. ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ।১৯৬৫ থেকে এটি ২২টি ভারতীয় ভাষা ও ইংরেজি ভাষায় রচিত সাহিত্যের জন্য জীবনকৃতি পুরস্কার।২০২৫ সালে তামিল কবি গীতিকার ও লেখক আর. বৈরামুথু এই পুরস্কার জয়ী।
৬. চিন জাপান ইরান ইরাক ভারত সহ এশিয়া মহাদেশে মোট ৪৯ টি দেশ আছে।
Comments :0