মালদহের বিভিন্ন এলাকার সংস্কৃতি কর্মীদের সঙ্গে নিবিড় আলাপচারিতায় অংশ নিলেন অভিনেতা বাদশা মৈত্র। তিনি নিজেও সংস্কৃতি কর্মী হিসেবেই অংশ নেন মত বিনিময়ে।
গত বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, এই কথবোকথনের মুখবন্ধ ও দিক নির্দেশ করে কিছু কথা বলেন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের জেলার যুগ্ম সম্পাদক গজেন কুমার বাড়ই। আলাপচারিতায় সভাপতিত্ব ও পরিচালনা করেন বিশিষ্ট সংগীত শিল্পী ত্রিদিব সান্যাল।
বাদশা মৈত্র বলেন, সংকট শুধু সংস্কৃতির ক্ষেত্রে নয়। আক্রমণ সব অংশের উপর। এই সংকট সর্বব্যাপী। সংস্কৃতি কর্মীদের দায় অনেক বেশি। তাঁদের সৃষ্টিশীলতার মধ্য দিয়ে বহু মানুষকে প্রগতিশীলতার পক্ষে শামিল করা জরুরি।
জেলার সংস্কৃতি কর্মীরা বাদশা মৈত্রের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। মতামতও দেন।
অনুষ্ঠানে অংশ নেন ভারতীয় গণনাট্য সংঘের জেলা সভাপতি মিতা ঘোষ, সম্পাদক সুদীপ মুখার্জি, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সভাপতি সূশান্ত সাহা, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিকাশ রায় প্রমুখ। প্রায় ৭০ জন উপস্থিত ছিলেন।
Maldah Badsha Maitra
বাদশা মৈত্রের সঙ্গে সংস্কৃতি কর্মীদের আলাপচারিতা মালদহে
×
Comments :0