ক্রীড়া জগতে তিনি ‘মণিদা’ নামেই পরিচিত ছিলেন। অবিভক্ত পশ্চিম দিনাজপুর এবং পরবর্তীকালে উত্তর দিনাজপুরের ফুটবল মাঠে তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। রেখে গেলেন স্ত্রী ও দুই কন্যাকে।
পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। শুক্রবার বিকেলে রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিং হোমে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিলো ৮০।
রায়গঞ্জের অন্যতম ক্রীড়াবিদ কমলেশ কুণ্ডু, ভলিবল ও ব্যাটমিন্টন এসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক অরুপ ঘোষ তাঁর প্রয়াণে শোক প্রস্তাবে জানিয়ে বলেন, রায়গঞ্জের ক্রীড়াঙ্গনের এক পরিচিত ও প্রিয় মুখ হিসেবে খেলার জগতে নিজের দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন ফুটবল ও ক্রিকেটের মাঠে। শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন।
পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জেলা বামফ্রন্ট আহ্বায়ক আনোয়ারুল হক, রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক প্রদেশ কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্ত ক্রাড়ীবিদ কৃষ্ণেন্দু রায়চৌধুরীও।
Football Tushar Roy
রায়গঞ্জে ক্রীড়া জগতে নক্ষত্র পতন, প্রয়াত বিশিষ্ট ফুটবলার তুষার রায়
×
Comments :0