Medical College Protest

চলছে সেই ‘থ্রেট কালচার’, বলছে মেডিক্যাল কলেজের প্রতিবাদী জমায়েত

রাজ্য কলকাতা

মেডিক্যাল কলেজে প্রতিবাদী জমায়েত করছেন চিকিৎসকরা। চোরবাগানের ঘটনার পরিপ্রেক্ষিতে ৮ জুনিয়র ডাক্তারকে শো-কজ করার প্রতিবাদে শামিল তাঁরা। গতকাল, বুধবার, তাঁরা অধ্যক্ষের সামনে প্রতিবাদ জানাতে গেলে এবিভিপি’র দুষ্কৃতীরা চড়াও হয়ে হামলা চালায়। (বিশদে দেখুন: মেডিক্যাল কলেজে ভাঙচুর, গ্রেপ্তার শূন্য) 
এদিন জমায়েতে এবিভিপি’র হামলার প্রতিবাদ করা হবে। 
এবিভিপি’র এই জমায়েতেই গতকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসএফআই’র বুক স্টলে সারা দিন হুজ্জুতি চালিয়েছে। সন্ধ্যায় ইট, বোমা ছুঁড়েছে।  
মেডিক্যাল কলেজে চিকিৎসকেরা প্রশ্ন তুলেছেন ‘থ্রেট কালচার’-র অবসান হলো কোথায়? বৃহস্পতিবার জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস বিশদ বিবৃতিতে প্রশাসনিক পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে। উল্লেখ্য, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় জুনিয়র ডাক্তাররা পরিকাঠামোর অভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যে এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন। 
চিকিৎসক আন্দোলনের নেতা অনিকেত মাহাতো বলেন, আরজি কর হাসপাতালে ‘অভয়া’-র হত্যার বিরুদ্ধে আন্দোলনে অন্যতম দাবি ছিল ‘থ্রেট কালচার’-র অবসান। হাসপাতালে ভয়ের শাসনের বিরুদ্ধেও হয়েছিল সেই আন্দোলন। কিন্তু গতকাল দেখা গেল বহিরাগত এবিভিপি’র লোকজন এসে শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর হামলা চালালো। চিকিৎসকেরা আহত হলে। সরকার পরিবর্তন হলেও এই ‘থ্রেট কালচার’ বদলালো না।

Comments :0

Login to leave a comment