Road Accident in Chhattisgarh

ছত্তিশগড়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

জাতীয়

ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় দুটি গাড়ির সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কোতোয়ালি থানা এলাকার নাথিয়া গ্রামের কাছে। জানা গেছে, দুটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং তিনজন গুরুতর আহত হন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয় জনের মৃত্যু। নিহতদের নাম কুন্তি নেতাম(৫০), শাগুন্দাস নেতাম(৫৩), মাকতুলা নেতাম(৪৮), বংশ নেতাম(৭), 
দিনা যাদব( ৪০), এবং জহুরা জুরি( ৫০)। 
আহতরা হলেন, মুরহা উসেন্দি(২৬), উদিত জুরি(২৬), গাড়ির চালক বিশ্বজিৎ নেতাম(২৫)। 
কাঙ্কের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, লখনপুরীর বাসিন্দা এক কনস্টেবলের পরিবার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কাঙ্কেরে এসেছিলেন। গভীর রাতে অনুষ্ঠান থেকে ফেরার পথে ৩০ নম্বর জাতীয় সড়কে নাথিয়া নাভাগাঁও গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে কনস্টেবলের গাড়িটির সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় সাত বছর বয়সী এক শিশুসহ ছয়জন নিহত এবং গাড়ির চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ তদন্ত শুরু করছে।

Comments :0

Login to leave a comment