এসআইআর-এ কাটা যাওয়া সমস্ত বৈধ ভোটারের নাম ভোটার লিস্টের ফিরিয়ে আনার দাবি, বিজেপির নির্দেশে চলা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে অপসারণের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলনরত সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় দু’দিন আগে এই দাবি নিয়েই মিছিলে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক মোনালিসা সিনহা সহ মহিলা নেতৃবৃন্দের উপর আক্রমণ হয়। তার প্রতিবাদে প্রতিবাদে জলপাইগুড়িতে
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জেলা কমিটির ডাকে প্রতিবাদে বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে। জলপাইগুড়ি জেলা দপ্তর সুবোধ সেন ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের একাংশ ঘুরে কদমতলা মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। এসআইআর-এ যাদের নাম বাদ গিয়েছে তাদেরকে ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করা , মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি সহ মহিলার নেতৃবৃন্দের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ জানিয়ে সরব হন নেতৃবৃন্দ। মিছিলে নেতৃত্ব দেন জেলা সম্পাদক রীনা সরকার, সভাপতি মমতা রায়,মহিলা নেত্রী মিতালী সরকার, রীতা রায় সেনগুপ্ত, পর্ণা চক্রবর্তী, সুস্মিতা গুহ সহ অন্যান্য মহিলা নেতৃবৃন্দ।
AIDWA Jalpaiguri
ডুয়ার্সে মহিলা নেতৃত্বের ওপর পুলিশী নিপীড়নের প্রতিবাদে মিছিল জলপাইগুড়িতে
আলিপুরদুয়ারে মহিলা সমিতির রাজ্য নেতৃত্বে ওপর পুলিশি আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার মিছিল জলপাইগুড়িতে।
×
Comments :0