BOOKTOPIC — KRISHANU BHATTACHARJEE — SEKALER KOLKATA — NATUNPATA | 2026 APRIL 13, 3rd YEAR

বইকথা — কৃশানু ভট্টাচার্য্য — সেকালের কলকাতার কথা — নতুনপাতা — ২০২৬ এপ্রিল ১৩, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

BOOKTOPIC  KRISHANU BHATTACHARJEE  SEKALER KOLKATA  NATUNPATA  2026 APRIL 13 3rd YEAR

বইকথা 

 

নতুনপাতা

-------------------------------------------------

সেকালের কলকাতার কথা

-------------------------------------------------

কৃশানু ভট্টাচার্য্য

 

২০২৬ এপ্রিল ১৩, বর্ষ ৩

 

সম্পর্কে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। ‌  দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় পুত্র হেমেন্দ্রনাথের পুত্র।‌ লেখাপড়া শিখেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। ‌ সংস্কৃত ভাষায় অসাধারণ ব্যুৎপত্তি ছিল তাঁর। সেই সঙ্গে ছিল সহজ বাংলায় প্রাঞ্জল করে লেখবার দক্ষতা। সেই দক্ষতার পরিচয় পাই কলকাতায় চলাফেরা , আর্য রমণীর শিক্ষা ও স্বাধীনতা এবং ব্রাহ্ম ধর্মের বিবৃতি 'র মত বেশ কিছু বইয়ের মধ্যে। তাঁর অন্যান্য বইয়ের মধ্যে কলকাতায় চলাফেরা একটা অন্যতম জনপ্রিয় গ্রন্থ। ‌
কলকাতায় চলাফেরা মানে শুধুমাত্র কলকাতা যানবাহনের কথা নয়। এই বইতে রয়েছে সেই কলকাতার কথা, যা আমাদের দেখার সুযোগ নেই। ‌ বইয়ের ভূমিকা লিখতে গিয়ে ১৯৩০ সালে ক্ষিতীন্দ্রনাথ লিখেছিলেন, রাজনারায়ণ বসুর সেকাল ও একাল পড়বার পর তাঁর মনে হয়েছিল যে তাঁর বাল্যকালের কলকাতা কেমন ছিল সে সম্পর্কেও কিছু লিখে রেখে যাওয়া দরকার। আর সেই কারণেই এই রচনা।‌ কি করে সে সময় কলকাতায় আবর্জনা অপসারণ হতো, কলকাতায় আলো জ্বালাবার ব্যবস্থা কি ছিল, কি কি ছিল সেই কলকাতার জনপ্রিয় যানবাহন সেসব তিনি ছোট্ট ছোট্ট রচনার মধ্যে দিয়ে একত্রিত করেছিলেন। সেকালের কলকাতার অন্যতম বাহন ছিল পালকি।‌ এই পালকি নিয়েই বেশ কয়েকটি মজাদার রচনা রয়েছে এই বইয়ের মধ্যে। ‌ এছাড়াও ছিল ঠিকা গাড়ি।‌ ঘোড়ায় টানা ট্রামের আমরা দেখতে পাই  নি।‌ কিন্তু কেমন ছিল সেই ঘোড়ায় টানা ট্রাম তা জানতে এই বইটা পড়ার দরকার। ‌ এই বই পড়লে আমরা জানতে পারবো কিভাবে সেই ট্রামে আরোহীদের গ্রীষ্মকালে আরাম দেওয়ার ব্যবস্থা হতো। ‌ আধুনিক যানবাহন যেমন মোটরগাড়ি কলকাতার চলাচল কে কিভাবে বদলে দিয়েছিল তারও পরিচয় রয়েছে এই বইয়ের মধ্যে। 
কলকাতার বেশ কিছু এলাকা যেমন মেছুয়া বাজার, কর্ণওয়ালিস স্ট্রীট আর্মহার্স্ট স্ট্রিট ঠিক কেমন ছিল তা নিয়েও রয়েছে আলোচনা। এক কথায় পুরনো কলকাতার একটি ছবি ফুটে উঠবে এই বইটি পাঠ করলে।।

কলিকাতায় চলাফেরা সেকালে আর এ কালে 
ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর 
চিরায়ত প্রকাশন প্রাইভেট লিমিটেড ,কলকাতা

Comments :0

Login to leave a comment