অভীক ঘোষ
বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র কিছুদিন তার মধ্যেই বলাগড়ের বাম মনোনীত সিপিআই(এম) প্রার্থীর প্রচার চলছে জোড় কদমে। প্রচারে উঠে আসছে মানুষের কাছ থেকে বিভিন্ন অভাব অভিযোগের কথা। বলাগড়ের এমপি ও এমএলএ যে কথা রাখেনি। এলাকার মানুষ দাবি করছে সেই স্বপ্নগুলো পূরণ করার জন্য। স্কুল শিক্ষক কমরেড বিকাশ গোলদার বলাগড় বিধানসভার প্রার্থী। আলিমুদ্দিন স্ট্রিট থেকে নাম ঘোষণা হওয়ার পরেই প্রচারে নেমে পড়েছেন তিনি। বলাগড়ের বিস্তীর্ণ এলাকা ভাঙ্গন কবলিত, আর সেই ভাঙ্গন কবলিত এলাকার মানুষজনই দাবি করছেন নদী ভাঙ্গন রোধ করার জন্য কিছু একটা ব্যবস্থা করুক সিপিআই(এম)।
গঙ্গার পাড়ের বাসিন্দাররা বলছেন বিজেপির এমপি লকেট চ্যাটার্জি যতদিন ছিলেন তিনিও প্রতিশ্রুতি দিয়েছেন আর তৃণমূলের এমপি রচনা বন্দোপাধ্যায়ও নতুন করে প্রতিশ্রুতি দেয়া শুরু করেছেন। কিন্তু কাজ এখনো পর্যন্ত কিছুই হয়নি। প্রাক্তন এমএলএ মনোরঞ্জন ব্যাপারী দলীয় কোন্দলে ব্যস্ত থাকার জন্য বলাগড়ের দিকে কোনদিন সে ভাবে নজর দিতে পারেননি। আর তাই মানুষের দাবি নিয়ে মানুষকে নতুন দিশা দেখানোর লক্ষ্যে প্রচারে নেমেছে সিপিআই(এম)।
কৃষি ও কৃষিজ ফসল সংরক্ষণ ব্যবস্থা এলাকার কৃষকদের স্বার্থে আলু পিয়াজ ও অন্যান্য কৃষিজ সবজি সংরক্ষণের জন্য আধুনিক হিমঘরের দাবি কৃষি প্রধান বলাগড় ব্লকে। পাশাপাশি কৃষি কাজ করার জন্য উপযুক্ত জল। মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন এলাকায় যোগাযোগ স্থাপনের জন্য সেতু। এস সি, এস টি ছাত্র-ছাত্রীদের জন্য বিদ্যালয়ে হোস্টেল থেকে শুরু করে বিভিন্ন দাবি উঠে আসছে ভোট প্রচারে। জিরাট স্টেশনের বিকল্প রাস্তা ,বলাগরের কৃষি সমবায়গুলি কে বাঁচিয়ে গরিব প্রান্তিক কৃষকদের কম সুদে ঋণের ব্যবস্থা করা। মাইক্রফাইনান্সের জাল থেকে গরিব মানুষকে বার করে নিয়ে আসা এমনি বিভিন্ন দাবি স্থান পাচ্ছে সিপিআই(এম) এর ইশতেহারে।
বলাগড় ব্লকে পিঁয়াজ চাষী গনেশ দাস জানান যে টাকা খরচ করে চাষ করেছি তার অর্ধেক টাকাও এখনও পর্যন্ত আয় করতে পারিনি। প্রতিবছর বাইরে থেকে ব্যবসাদাররা আসে কিন্তু এবার পেঁয়াজ আলু সবই জমিতেই পড়ে রয়েছে। দাম নেই কোন কিছুরই। তার মধ্যে লোন শোধ করতে হবে এত টাকা পাব কোথায়। এমন ভাবে চলতে থাকলে চাষীদের আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ খোলা থাকবে না।
বলাগড় বিধানসভার সিপিআই(এম) প্রার্থী বিকাশ গোলদার বলেন তার নাম প্রকাশের পরেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছেন। তিনি বলেন, চুরি দুর্নীতির বাইরে বেরিয়ে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ ও কৃষকের ফসলের ন্যায্য দাম, বলাগড়ের ভাঙ্গনের দিকে তিনি নজর দেবেন। পাশাপাশি বলাগড়ের মানুষের নিত্যনৈমিত্তিক যে সমস্যা সে সমস্যা কে রোধ করার জন্য আগামী দিনে মানুষকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের ও আহ্বান জানান তিনি।
Comments :0