Baranagar Biman Basu

‘বরানগর বাঁচাও যাত্রা’-র সূচনা বিমান বসুর

জেলা বাংলা বাঁচানোর ভোট

বরানগর বাঁচাও যাত্রায় বিমান বসু, সায়নদীপ মিত্র। ছবি: অভিজিৎ বসু

বিজেপি ফ্যাসিবাদী কায়দাতে জন বিরোধী কাজ করছে এবং টিএমসি সরকার অনাচার ব্যভিচার চালাচ্ছে পশ্চিম বাংলাতে। অনেকদিন বাদে সাধারণ নির্বাচনে বরানগরে কাস্তে হাতুড়ি তারা প্রতীক চিহ্ন এসেছে। এই প্রতীকের  মর্যাদা রক্ষা করতে হবে। শনিবার কুঠিঘাট লঞ্চ ঘাটের পাশে 'বরানগর বাঁচাও' যাত্রার উদ্বোধনী সমাবেশে একথা বলেন রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক বিমান বসু। পদযাত্রার সূচনা করেন বিমান বসু।
সায়নদীপ মিত্রকে জয়যুক্ত করার জন্য প্রচার সংগঠিত করে মানুষের সমর্থন আদায়ের আবেদন জানিয়ে তিনি বলেন,বাড়ি বাড়ি যেতে হবে। মানুষের সাথে কথা বলতে হবে। পরিশ্রম করতে হবে। কোন রকম শৈথিল্য   দেখাবেন না। গরমে কষ্ট হবে। তার জন্য রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা রাখতে হবে। 
উদ্বোধনী সমাবেশে বিমান বসু ছাড়াও বক্তব্য রাখেন বরানগর কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী  সায়নদীপ মিত্র,  সিপিআই রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি, আরএসপি নেতা মুজিবর রহমান, সিপিআই(এম-এল) লিবারেশন নেতা নবেন্দু দাশ গুপ্ত। সভাপতিত্ব করেন অশোক ভট্টাচার্য। বরানগর বাঁচাও যাত্রার শুরুতে সামনের সারিতে পথ হাঁটেন বিমান বসু, সায়নদীপ মিত্র, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সোমনাথ ভট্টাচার্য সহ নির্বাচনী কমিটির আহ্বায়ক শানু রায়, কিশোর গাঙ্গুলি। পদযাত্রা থেকে আওয়াজ ওঠে, "বরানগর বাঁচাতে, তারা হাতুড়ি কাস্তে "। 
বরানগর  বিধানসভা নির্বাচনী কমিটির আহবানে ১২ দফা দাবিতে এবং দাবিগুলি আদায়ের স্বার্থে বামফ্রন্টের সিপিআই(এম) প্রার্থী সায়নদীপ মিত্র কে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানিয়ে  শনিবার থেকে শুরু হয়ে, রবিবার সকালে ও বিকালে চলবে এই পদযাত্রা।  নেতাজি কলোনিতে পদযাত্রাটি সমাপ্ত হবে রবিবার ।
ছাত্র ,যুব , মহিলারা বন্ধ কারখানার শ্রমিক পরিবারের সদস্যরা, সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা, শিক্ষক - অধ্যাপক - কর্মচারী এবং সমাজের বিভিন্ন অংশের মানুষ হাঁটেন এই পদযাত্রাটিতে।
'বরানগর বাঁচাও' পদযাত্রার দাবি, দুর্নীতি,দুষ্কৃতী- রাজ, বেআইনি নির্মাণ, তোলাবাজি বন্ধ করতে হবে। বাগজোলা খালের সংস্কার চাই, জমা জল নিষ্কাশনের সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে। বরানগর জুট মিলের শ্রমিকদের পর্যাপ্ত কাজের ব্যবস্থা করতে হবে, শ্রমিকদের সমস্ত বকেয়া অবিলম্বে মেটাতে হবে। সরকার পশিত স্কুল,পৌর স্কুল বন্ধ করা চলবে না। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের খরচের উপর নিয়ন্ত্রণ করতে হবে। জয়েন্ট ভেঞ্চারে চলা সঞ্জীবনী হাসপাতালের খরচ নিয়ন্ত্রণের পদক্ষেপ নিতে হবে। বরানগর স্টেট জেনারেল হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করতে হবে। বরানগর পৌরসভার বিভিন্ন পদে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ চাই। আর্থিক প্রকল্পের মাধ্যমে যুবকদের ব্যবসা শুরুতে সাহায্য করতে হবে। বরানগর স্টেডিয়াম, ক্রীড়া একাডেমী,সাংস্কৃতিক চর্চার কেন্দ্র,কমিউনিটি হল, নির্মাণের উদ্যোগ নিতে হবে। বরানগরের বিভিন্ন ঐতিহ্যমন্ডিত জায়গা এবং গঙ্গার পারকে কেন্দ্র করে পর্যটন সার্কিট গড়ে তুলতে হবে। স্বৈরাচারী আইএসআই বিল প্রয়োগ করে আইএসআই' এর আধিকারে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চলবেনা।

Comments :0

Login to leave a comment