Eviction Rally CPI-M

ডাক সিপিআই(এম)’র, উচ্ছেদে আক্রান্ত সব শ্রমজীবীর মিছিল কাল কলকাতায়

রাজ্য কলকাতা

রাত পোহালেই ৪ জুলাই। শনিবার, উচ্ছেদ বিরোধী আন্দোলনে, মিছিলের ডাক দিয়েছে সিপিআই(এম)। হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে দুই মিছিল পৌঁছাবে পূর্ব রেলের দপ্তর ফেয়ারলি প্লেসে। রেলের হকার বিরোধী অবস্থানের প্রতিবাদ জানানো হবে।  
কেমন চলছে উচ্ছেদ বিরোধী আন্দোলনের প্রস্তুতি? 
এই বিষয়ে রেলওয়ে হকার্স ইউনিয়নের সভাপতি অলকেশ দাস গণশক্তি-কে বলেন, ‘‘মূলত ২টি জায়গা থেকে, অর্থাৎ শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে, ফেয়ারলি প্লেস পর্যন্ত দু’টি মিছিল হবে। সেখানে প্ল্যাটফর্মের হকার সহ রেলের কামরায় যাঁরা হকারি করেন তাঁরা আসবেন।’’
সিপিআই(এম)’র রাজ্য কমিটির সদস্য দাস বলেছেন, ‘‘দুই ধরনের হকারদেরই তুলে দেওয়া হচ্ছে। শুধু পার্থক্য একটাই, প্ল্যাটফর্মের হকারদের সরাসরি উচ্ছেদ করা হচ্ছে। আর রানিং হকারদের উপর জারি করা হচ্ছে ফাইন।’’
গত ২ তারিখ দুই ধরনের হকারদের পাশাপশি যে সমস্ত জায়গায় রেলবস্তিতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে তাদের নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠক হয়। সেই সঙ্গে, আক্রান্ত সকলকেই এই কর্মসূচিতে সম্মিলিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।  
দাস বলেন, শনিবারের কর্মসূচি সিপিআই(এম)-র তরফে ঘোষণা করে হয়েছে। আসলে এই কর্মসূচি আসলে সব অংশের শ্রমজীবি মানুষ, যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের সবার। আসলে বিজেপি সরকার যে সব অংশের ওপর আক্রমণ নামিয়ে এনেছে তার বিরুদ্ধেই কাল আমরা পথে নামছি। 
শনিবারের সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য একটি বিশেষ তালিকা করা হয়েছে। প্রত্যেককে একটি করে ব্যাচ দেওয়া দেওয়া হবে। পাশাপাশি প্রতেকটি জেলা, স্টেশনের নাম সহ আলাদা ব্যানার হবে। 
গত ২ মাসে এই উচ্ছেদ অভিযানের কারণে যে ৪ জনের মৃত্যু হয়েছে যেমন কার্তিক সাউ , চাকদহের প্রমুথ মন্ডল, হালিশহরের বিপ্লব রায় সহ রাজু সর্দার- সমাবেশস্থলে রাখা হবে তাঁদের ছবি। 
সেইসঙ্গে, দাস আরও বলেন, আমরা কাল ইস্টার্ন রেলের শীর্ষকর্তাদের সঙ্গে কথা বলে রানিং হকারদের জন্য বিকল্প প্রস্তাবের আবেদন জানাবো। এর আগে রেলের তরফে সাময়িক ভাড়া নিয়ে এই রানিং হকারদের হকারি করার অনুমতি দেওয়া হতো। মাঝে যদিও তা বন্ধ করে দেওয়া হয়। আমরা সেটাই ফের চালু করার জন্য আবেদন জানাবো, সাময়িক ভাড়ার সঙ্গে সঙ্গে হকারদের একটি করে আইডি কার্ড দেওয়ার কথাও বলা হবে ওই প্রস্তাবে।

Comments :0

Login to leave a comment