Election 2026 South Howrah

দক্ষিণ হাওড়া: জল, বেহাল স্বাস্থ্য পরিষেবার কথা বাম প্রার্থীকে বললেন বাসিন্দারা

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিষেবার প্রকৃষ্ট উদাহরণ দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল। হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র এলাকায় বি গার্ডেন লক্ষীনারায়ণ তলায় অবস্থিত দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল। বামফ্রন্ট সরকার গরীব, খেটে খাওয়া মানুষদের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে তৈরি করা হয়েছিল ওই হাসপাতাল। ২০১১ সালে সরকার পরিবর্তনের পর থেকেই সারা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মত বেহাল অবস্থায় পরিণত হয়েছে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালের। কোন জরুরি পরিষেবা পান না সাধারণ মানুষ। হাসপাতালে গেলে রোগীর পরিবারের সদস্যরা দেখতে পান না চিকিৎসক থেকে নার্সিং স্টাফদের। বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হয় রোগীকে। ফলে চরম আর্থিক অনটনের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। এলাকার সাধারণ মানুষের কাছে সিপিআই(এম) প্রার্থী ডাঃ অভিজিৎ ব্যানার্জি গেলে তাঁর কাছে হাসপাতালে চরম অব্যবস্থার কথা বলেন স্থানীয়রা। তাদের অভিযোগ হাসপাতালের বিশাল জমি বেসরকারি হাসপাতাল কর্তপক্ষের কাছে বিক্রি করে দিতে চায় রাজ্য সরকার। হাসপাতালের উন্নয়নের জন্য বারেবারে শাসক দলের স্থানীয় বিধায়ককে জানিয়ে কোন কাজ হয়নি বলে সিপিআই(এম) প্রার্থীকে জানান বাসিন্দারা।
দক্ষিণ হাওড়া বিধানসভা এলাকায় নেই কোন সরকারি হাসপাতাল। শুধুমাত্র বেসরকারি হাসপাতাল থাকায় আর্থিক অনটনের মধ্যেও বাধ্য হয়ে অসুস্থ রোগীকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে বাধ্য হন রোগীর পরিজনেরা। কয়েক লক্ষ মানুষের বসবাস এই বিধানসভা এলাকায়। প্রতি দিন হাজার হাজার মানুষকে চিকিৎসার জন্য হয় কলকাতা নয়তো হাওড়া জেলা হাসপাতালে যেতে হয়। হাসপাতালে ভর্তির জন্য বেড না পেয়ে বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে বাধ্য হন সাধারণ মানুষজন। বিধানসভা এলাকায় মানুষজন সরকারি স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত। তাদের দাবি অবিলম্বে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতটলের আধুনিকিকরণ। যাতে তাদের আর অসুস্থ রোগীকে নিয়ে অন্যত্র ছুটে বেড়াতে না হয়। বর্তমানে হাসপালের বিভিন্ন ঘরের ছাঁদ দিয়ে ঘরের মধ্যে জল পড়ে। জরুরি কোন চিকিৎসা ব্যবস্থা নেই হাসপাতালে। চারদিকে আগাছায় ভর্তি হয়ে গেছে। হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক ও নার্স। সিপিআই (এম) প্রার্থী ডাঃ অভিজিৎ ব্যানার্জিকে কাছে পেয়ে নানান অসুবিধার কথা তুলে ধরেন সাধারণ মানুষেরা। 
দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে থানা মাকুয়া, জোড়হাট, পাঁচপাড়া, দ্যুইলা  গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিআই (এম) প্রচারে গেলে প্রার্থীকে কাছে পেয়ে নানান অসুবিধার কথা শোনা স্থানীয়রা। গত পঞ্চায়েত নির্বাচনে জোর করে পঞ্চায়েত দখল করেছে তৃণমূল কংগ্রেস। কোন উন্নয়নমূলক কাজ হয়নি পঞ্চায়েতগুলিতে। পঞ্চায়েত এলাকায় নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে বলে জানান বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। এছাড়াও শাসক দলের মদতে তৈরি হচ্ছে বেআইনি বহুতল। বাসিন্দাদের অভিযোগ বারেবারে শাসক দলের বিধায়ককে জানিয়ে কোন সুরাহা হয়নি। এছাড়াও বিধানসভা এলাকার মধ্যে হাওড়া কর্পোরেশনের কয়েকটি ওযার্ডের বাসিন্দারা জানান ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল সরবরাহের কথা শাসক দলের পক্ষ থেকে বলা হলেও পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হয়নি। দূষিত জল পান করেই বাসিন্দাদের থাকতে হচ্ছে বলে সিপিআই (এম) প্রার্থী কে জানান স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ শোনার পর সিপিআই (এম) প্রার্থী ডাঃ অভিজিৎ বন্দোপাধ্যায় তাদের সমস্যা সমাধানে পাশে থাকার বার্তা পৌঁছে দিচ্ছেন।

Comments :0

Login to leave a comment