বিশ্বনাথ সিংহ: রায়গঞ্জ
রবিবার সকালে রায়গঞ্জে প্রচারের ঝড় তুললেন বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী জীবানন্দ সিংহ।
শুক্রবার থেকে টানা বর্ষণ। চৈত্রের সকালে রোদ ঝলমলে আকাশ। রবিবার ছুটির দিন। বাড়তি সুযোগের দিন হাত ছাড়া করতে নারাজ কর্মীরা।
সকালে সুভাষগঞ্জ বিবেকানন্দ মোড়ে এলাকার প্রবীণ মানুষ শ্যামল কান্তি রায়, কল্যাল দত্ত, মনোজ ঘোষ, পিতু ঘোষ কাস্তে হাতুড়ি তারা চিহ্নিত
লাল পতাকা গলায় দিয়ে শুভেচ্ছা জানালেন।
সুভাষগঞ্জ বাজারে মানুষের মেলবন্ধনে প্রার্থী জীবানন্দ সিংহ স্বৈরাচারী তৃণমূলের পাশাপাশি সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জোর দিচ্ছেন।
জীবানন্দ বলেন, লাল ঝাণ্ডার প্রতিপক্ষ বিজেপি। বিজেপি না থাকলে তৃণমূলের অস্তিত্ব বিপন্ন।
গ্যাসের সংকট থেকে এসআইআর নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, মমতা ব্যানার্জি আগেও বলেছিলেন জীবন থাকতে এসআইআর হতে দেবেন না। তাঁর সুস্থতা কামনা করে তিনি বলেন, মমতাও বেঁচে আছেন, মোদীও তৃণমূলের সমস্ত অপকর্ম চাপা দিয়ে প্রমাণ করেছেন মুদ্রার এপিঠ আর ওপিঠ সবই এক স্কুলের ছাত্র। ওদের একটাই স্কুল, নাগপুর।
Comments :0