নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া বৈধ ভোটারদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত এবং রাজ্যে রাজনৈতিক হিংসার প্রতিবাদে ধূপগুড়িতে মিছিল করল সিপিআই(এম)। বুধবার ধূপগুড়ি শহরে সিপিআই(এম) দপ্তর থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে চৌপথী ঘুরে ফালাকাটা রোডে বি আর কমপ্লেক্সের সামনে মিছিল শেষ হয়।
মিছিলে সিপিআই(এম) কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও উপস্থিতি ছিলেন। মিছিলের নেতৃত্বে দেন মমতা রায়, মুকুলেশ রায় সরকার, প্রাণগোপাল ভাওয়াল, নূর আলম এবং এরিয়া সম্পাদক জয়ন্ত মজুমদার, মোক্তার হোসেন-সহ অন্যান্যরা।
বিআর কমপ্লেক্সের সামনে মিছিল শেষে সভা হয়। সেখানে বক্তারা অভিযোগ করে বলেন, এসআইআর প্রক্রিয়ায় কোনও বৈধ ভোটারের নাম বাদ পড়ে থাকলে তা দ্রুত সংশোধন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ভোটার তালিকা সংশোধনের নামে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হলে তা গণতান্ত্রিক অধিকারকে প্রভাবিত করবে। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানানো হয়। নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিও তোলা হয় এদিনের সভা থেকে। একই সঙ্গে রাজ্যে বিরোধী রাজনৈতিক কর্মী-সমর্থকদের উপর হামলা ও রাজনৈতিক হিংসার অভিযোগ তুলে তার প্রতিবাদ জানান। অভিযোগ, রাজনৈতিক বিরোধীদের উপর চাপ ও হামলার পরিবেশ গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করছে। এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় সভা থেকে। সিপিআই(এম) নেতৃত্ব জানিয়েছে, বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় নিশ্চিত করা এবং রাজনৈতিক হিংসার প্রতিবাদে আগামী দিনেও আন্দোলন চলবে।
CPI(M) Rally
ভোটার তালিকায় নাম ফেরানোর দাবিতে ধূপগুড়িতে মিছিল
×
Comments :0