DHUSARBELA — MANISH DEB — EKUSHE FEBRUARY — MUKTADHARA — 22 FEBRUARY 2026, 3rd YEAR

ধূসরবেলা — মনীষ দেব — ব্যথা মোর উঠবে জ্বলে.... — মুক্তধারা | ২২ ফেব্রুয়ারি ২০২৬, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

DHUSARBELA  MANISH DEB  EKUSHE FEBRUARY  MUKTADHARA  22 FEBRUARY 2026 3rd YEAR

ধূসরবেলা

মুক্তধারা

ব্যথা মোর        উঠবে জ্বলে.…

মনীষ দেব


হারমোনিয়ামের ভাঙা পাঁজর থেকে ধ্বনিত হচ্ছে — 
   নিশিদিন       আলোক-শিখা জ্বালুক গানে।
'ছায়ানট' এর ভাঙা ডুগি-তবলায় বাজবেনা আর — দাদরা কাহারবা-ঝাঁপতাল, সময় এখন ঝাঁপ দিয়েছে জল্লাহাদের পোশাকে চেনা অন্ধকারে — পোশাক ভিন্ন, ভাষা এক, জিহাদ এক — নিষিদ্ধ রবীন্দ্রনাথ, আক্রান্ত রবীন্দ্রনাথ।
এপারে নিষিদ্ধ — 
   আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 
ওপারে আক্রান্ত — 
'ছায়ানট'
ভুলুণ্ঠিত রবীন্দ্রনাথ তবুও 
    আঁধারের গায়ে গায়ে, পরশ অব'....

এই একুশে আবার জেগে উঠুক ছায়ানট, বাংলা আবার মুখরিত হোক —  
      আমার সোনার বাংলা' গেয়ে।
মৌলবাদ শেষ কথা নয় — 
মৌলবাদ — এক আলোহীন অন্ধকারের উল্লাস। মুক্তির বাঁকে বাঁকে সে তার পদচিহ্ন রেখে গেছে — অপমানিত ইতিহাসে। তাই জামাতের হাতে চূর্ণ বিচূর্ণ জাতির জনক মুজিবর রহমান। যেমন RSS-এর হাতে রক্তাক্ত প্রাণ আমাদের জাতির জনক নিহত মহাত্মা গান্ধী। মৌলবাদের কোনও জাত হয় না তাদের ধর্ম একটাই খুন — সভ্যতাকে খুন, ঐতিহ্যকে খুন, মানবতাকে খুন, মূল্যবোধকে খুন-খুন-খুন-খুন।
মৌলবাদ চিরদিনই খতমের রাজনীতি করে — ধ্বংস করে যায় সভ্যতার অভিমুখকে।
ভাষা হোক — ধর্ম হোক — বিশ্বাস হোক — আদর্শ হোক, তাকে আস্ফালন দিয়ে ঢেকে ফেলার ঔদ্ধত্বই হল উলঙ্গ মৌলবাদ। যা কোনও মানচিত্র মানে না — এই অন্ধকার — এই নির্জনতার কালো — যন্ত্রণায় বিদীর্ণ সময় অতিক্রম করে — 
ব্যথা মোর        উঠবে জ্বলে   উর্ধ্ব-পানে ।।

Comments :0

Login to leave a comment