উত্তর ২৪পরগনার বাদুড়িয়া থানা এলাকায় সপ্তম শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৬৫ বছরের নাসিরউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে বাদুড়িয়া থানার পুলিশ। পরিবারের অভিযোগ, ১৪ বছরের ওই ছাত্রী সপ্তম শ্রেণিতে পড়ে। অভিযোগ, বাড়িতে ঢুকে নাবালিকাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে নাসিরউদ্দিন মোল্লা। এমনকি, এই ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। কোনওক্রমে অভিযুক্তের কবল থেকে বেরিয়ে আসে ওই ছাত্রী। এরপর বাড়িতে মায়ের কাছে পুরো ঘটনা জানায় সে। নাবালিকার কাছ থেকে ঘটনার কথা জানার পর পরিবারের সদস্যরা বাদুড়িয়া থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে নাসিরউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পিছনে আর কোনও বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।
Baduria
নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তৃণমূল কর্মী গ্রেপ্তার বাদুড়িয়ায়
×
Comments :0