সংবিধান অনুযায়ী সর্বজনীন ভোটাধিকার নিশ্চিত করতে হবে। অন্যায়ভাবে নাম বাদ দেওয়ার জন্য পদত্যাগ করতে হবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। এসআইআর-এ বাদ প্রকৃত ভোটারদের ফেরাতে হবে তালিকায়।
মঙ্গলবার এই দাবিতে মিছিল হয়েছে মালদহের মানিকচকে।
মানিকচক ব্লকের মথুরাপুরে সিপিআই(এম)-র ডাকে মিছিলের পর হয়েছে পথসভা। মিছিল চৌরঙ্গী মোড় থেকে শুরু হয়ে ব্যাঙ্ক মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে ভাষণ দেন দেবজ্যোতি সিনহা, রত্না ভট্টাচার্য, শ্যামল বসাক, কামাল সেখ।
Manikchak Rally CPI-M
প্রকৃত ভোটারদের ফেরাতে হবে তালিকায়, দাবি মানিকচকের মিছিলে
×
Comments :0