Rally Raniganj

বেকারি বিরোধী দিবসে মিছিল রানিগঞ্জেও

জেলা

শিক্ষা ও সব বেকারের কাজের দাবি তুলে রানিগঞ্জ শহরে যুবদের মিছিল। ছবি: মলয়কান্তি মণ্ডল

বেকার বিরোধী দিবসে সকলের জন্য শিক্ষা ও শিক্ষাশেষে সব বেকারের কাজের দাবি তুলে রানিগঞ্জ শহরে মিছিল করে ডিওয়াইএফআই। মিছিলের পুরোভাগে ছিলেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ। রানিগঞ্জ পোস্ট অফিস ময়দান থেকে মিছিল শহর পরিক্রমা করে নেতাজি মূর্তির সামনে শেষ হয়। নেতাজি মূর্তির সামনে বক্তব্য রাখেন ঐশী ঘোষ ও গৌরব ধল্ল। মিছিল থেকে আওয়াজ ওঠে,  রানিগঞ্জ শিল্পাঞ্চলের মঙ্গলপুর শিল্পতালুকে স্থানীয় বেকারদের কাজ দিতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে নেতৃত্বরা বলেন দুই সরকার বেকারদের কাজের প্রতিশ্রুতি ভাঁওতায় পরিণত হয়েছে। একসময়ে জার্মানির রূঢ় এর স্ঙ্গে তুলনা করা হতো পশ্চিম বর্ধমান জেলায় শিল্প কারখানা বন্ধ হচ্ছে বিজেপি ও তৃণমূল এর নীতির কারণে। বামফ্রন্ট সরকারের কৃষির ভিত্তির ওপর শিল্প গড়ার নীতির বিরুদ্ধে চক্রান্ত করেছিল তৃণমূল ও তার দোসর বিজেপি।  বাংলার ভবিষ্যৎ বাঁচাতে তৃণমূল ও বিজেপি দুটো দলকেই পরাস্ত করতে হবে।

Comments :0

Login to leave a comment