গোহত্যা বন্ধে নিষেধাজ্ঞায় আক্রান্তদের মধ্যে হিন্দুরাও রয়েছে। হাইকোর্টে যে পিটিশন দাখিল করা হয়েছে তার মধ্যে হিন্দু ধর্মাবলম্বীরাও রয়েছেন। এই নিষেধাজ্ঞায় কৃষি এবং পশুপালনে যুক্ত বহু মানুষ বিপন্ন হয়ে পড়েছেন। আদালতে পিটিশনের পাশাপাশি বিভিন্ন এলাকায় আক্রান্ত মানুষকে নিয়ে থানায় যাবে সিপিআই(এম)।
রাজ্যে ঈদুজ্জোহার আগের পরিস্থিতি প্রসঙ্গে এই অবস্থান জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সেলিম বলেন, ২৭ মে সারা বিশ্বে ঈদুজ্জোহা পালিত হবে। পশ্চিমবঙ্গে গোহত্যা নিষিদ্ধ নয়। বরাবর রাজ্যের অর্থনীতির সঙ্গে গরু ব্যবসার সম্পর্ক থেকেছে।
তিনি বলেন, কৃষিক্ষেত্রে বহু মানুষ পশুপালনের সঙ্গে যুক্ত। পশুপালনের যুক্ত বহু মানুষ ধর্মের দিক থেকে হিন্দু। তাঁরা সবাই রাজ্য সরকারের ঘোষণায় বিশদে পড়েছেন।
তিনি বলেন, ১৯৫০ সালের আইন থাকলেও বাস্তবে গোরু জবাই করার সংগঠিত পরিকাঠামো নেই। গত পনেরো বছরে তৃণমূল সরকার বিষয়টিতে নজর দেয়নি। এই অবস্থায় আচমকা রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছে।
বিষয়টি কেবল ধর্মের সঙ্গে যুক্ত নয়। এর সঙ্গে জড়িত অর্থনীতি।
গ্রামাঞ্চলে বহু মানুষ পশুপালনে যুক্ত। আমাদের পার্টির তরফ থেকে রিট পিটিশন দাখিল করা হয়েছে। তার মধ্যে বারোজন রয়েছেন যাঁদের পদবি ‘ঘোষ’। তাঁরা হিন্দু। কলকাতার কাছাকাছি এলাকায় তাঁরা থাকেন। এই ব্যবসা বন্ধ হলে, এর সঙ্গে জড়িত পরিবহণ বন্ধ হলে তাঁদের জীবিকা অচল হয়ে পড়বে বলে আবেদনে জানিয়েছেন।
তিনি বলেন, কলকাতা হাইকোর্টে আগামীকাল শুনানি রয়েছে। আমরা আশা করব আদালত বিষয়টি বিশদে বিবেচনা করবে।
তেমনি সব ব্লকে আক্রান্ত মানুষকে সঙ্গে নিয়ে ধর্মনিরপেক্ষ সব মানুষকে সঙ্গে নিয়ে থানায় পিটিশন দেব। রাতারাতি এমন সিদ্ধান্ত হলে আইন-শৃঙ্খলা বিঘ্নিত হবে। মানুষকে মানুষের মতো থাকতে দিন।
Md Salim
গোহত্যা নিষেধাজ্ঞায় বিপন্ন হিন্দুরাও, আদালতে পিটিশন সিপিআই(এম)’র, জমায়েত থানাতেও
×
Comments :0