আরও ৭ বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। তার মধ্যে ইসলামপুরে প্রার্থী বদল হয়েছে। রবিবার পর্যন্ত পাঁচটি প্রার্থী তালিকায় মোট ২৫২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বামফ্রন্ট।
রবিবার প্রকাশিত তালিকায় জানানো হয়েছে যে ইসলামপুরে প্রার্থী বদল করা হয়েছে। এদিন প্রার্থী হিসেবে সিপিআই(এম)’র মহম্মদ সামি খানের নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। কার্শিয়াংয়ে সিপিআই(এম) প্রার্থী উত্তম শর্মা, ভরতপুরে আরএসপি প্রার্থী নাওফেল মহম্মদ সাফিউল্লা, সন্দেশখালি (এসটি) সিপিআই(এম) প্রার্থী রবীন্দ্রনাথ মাহাতো, নন্দকুমারে সিপিআই(এম) প্রার্থী চন্দন মাইতি, মহিষাদলে সিপিআই(এম) প্রার্থী পরিতোষ পট্টনায়েক, ভগবানপুরে আরএসপি প্রার্থী প্রতিভা রানি কর শাসমল।
Left Front Candidate
আরও ৭ প্রার্থী, মোট ২৫২ প্রার্থীর নাম ঘোষণা বামফ্রন্টের
ছবি সংগ্রহ থেকে।
×
Comments :0