Left Rally Kolkata

LIVE: নির্বাচন পরবর্তী হিংসার প্রতিবাদে মিছিল বামপন্থীদের

রাজ্য

নির্বাচন পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে মিছিল বামপন্থীদের। রয়েছেন বামফ্রন্টের সভাপতি বিমান বসু সহ নেতৃবৃন্দ। দেখুন সরাসরি…

নির্বাচন পরবর্তী সন্ত্রাসে শ্রমজীবী মানুষের ওপর আক্রমণের পাশাপাশি লেনিন মূর্তি ভাঙার ঘটনায় প্রতিবাদ জানানো হয় মিছিলে।
এদিন মিছিল শুরু হওয়ার সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বিমান বসু, সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টচার্য, সিপিআই নেতা স্বপন ব্যানার্জি, ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চ্যাটার্জি, সিপিআই(এম-এল) লিবারেশন নেতা অতনু চক্রবর্তী, আরএসপি সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য। 
নেতৃবৃন্দ বলেন, ওরা বাংলার সংস্কৃতি শুধু ভাঙবে না, কর্পোরেটদের হাতে রাজ্যকে তুলে দিতে চাইবে। আমাদের লড়াই রাজ্যকে রক্ষা করার। বিজয় উল্লাসের নামে এই ফ্যাসিবাদী আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতে হবে। 
শ্রীদীপ ভট্টাচার্য বলেন, এবার বিধানসভা নির্বাচনে একদিকে তৃণমূলের মতো দল অন্য দিকে আরএসএস’র বিরুদ্ধে আমাদের লড়াই ছিল। এই নির্বাচন ফলাফলের পর নতুন করে আমাদের লড়াই করতে হয়। ২০১১ সালের পর থেকে আমরা লড়াইয়ের রাস্তায় ছিলাম। আজ আবার ধর্মনিরপেক্ষতা বহুত্ববাদ আক্রান্ত। এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে বার্তা পৌঁছে দিতে হবে বিজেপিকে। 
তিনি বলেন, আমাদের মানুষের অধিকার রক্ষার লড়াই। চলবে তার সঙ্গে এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই হবে।

Comments :0

Login to leave a comment