গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষকে সঙ্গে নিয়ে আমরা লড়েছি। সেটা জাল স্যালাইনের বিরুদ্ধে হোক, ধর্মের রাজনীতির হোক,এসআইআর বা ওয়াকঅফ কে কেন্দ্র করে দাঙ্গার পরিস্থিতি হোক, আরজিকর, বেকারদের কাজের প্রশ্নে হোক এই লড়াইটা আমরা লড়েছি। মানুষ সেই লড়াইতে আমাদের পাশে থেকেছেন। মানুষ সাহস দিয়েছে, মানুষের সেই সাহসে আমরা আত্মবিশ্বাসী হয়েছ। তার সঙ্গে সঙ্গেই বুঝতে পরেছি মানুষ তৃণমূলকে পছন্দ করছেনা আর বিজেপিকে পশ্চিমবঙ্গে টিকতে দেবেনা। মানুষের সাহসে সাহসী হয়ে, মানুষকে সঙ্গে নিয়ে যে লড়াইটা লড়েছি, দীর্ঘকাল পার্টি যে লড়াইটা লড়েছে, সেই লড়াইটাই ২৬শের ভোটে বিধানসভার মধ্যে চোখে চোখ রেখে হবে।
Comments :0