POETRY | KALER SRAOT | ANIMESH ROY | MUKTADHARA | 4th YEAR | 18 MAY 2026 | KABIPAKSHA

কবিতা | কালের স্রোত | অনিমেষ রায় | মুক্তধারা | বর্ষ ৪ | ১৮ মে ২০২৬ | কবিপক্ষ

নতুনপাতা/মুক্তধারা

POETRY  KALER SRAOT  ANIMESH ROY  MUKTADHARA  4th YEAR  18 MAY 2026  KABIPAKSHA

কবিতা | কালের স্রোত

          অনিমেষ রায়

মুক্তধারা | বর্ষ ৪ | ১৮ মে ২০২৬ | কবিপক্ষ

মহাকালের প্রতিটি নতুন স্রোতের
হৃদয়ে মননে উচ্চারণে যিনি স্বগর্বে স্বমহিমায় উদ্ভাসিত
তিনিই রবীন্দ্রনাথ। 
সৃজনশীলতার যা কিছু শুভ 
সৃষ্টির অলিতে গলিতে সাবলীল 
অবাধ বিচরণ। 
ঠিক নিজের মতো করে অক্ষর নিয়ে নিখুঁত এই খেলা।
সময় প্রকৃতি মানুষ স্থান সমাজ 
কোনো ফাঁক না- রেখে
এহেন সহজ কাল জয়।
ঠিক আজকের দিনে মন
হেঁটে যেতে চায় বিশ্বকবির 
আফ্রিকা কবিতায় কোনো শর্ত 
না -মেনেই।

 

Comments :0

Login to leave a comment