Jadavpur University

যাদবপুরে ফের আক্রান্ত অধ্যাপক, জুটার কড়া হুঁশিয়ারি

কলকাতা

অধ্যাপক নিগ্রহের প্রতিবাদে মৌন মিছিল গবেষক ও ছাত্রছাত্রীদের।

গত শুক্রবার এসএফআইয়ের প্রচারে বাধা দেয় ডব্লিউটিআই। এর পরই হাতাহাতিতে জড়িয়ে পরে দুই সংগঠনের কর্মীরা। আক্রান্ত হন বাংলা বিভাগের অধ্যাপকও। এই ঘটনায় প্রতিবাদে জুটার তরফে ডেপুটেশন দেওয়া হয়েছে। এছাড়া বাংলা বিভাগের গবেষক ও ছাত্রক্যাত্রীরা মিলিত ভাবে মৌন মিছিল ও প্রতিবাদ করে। অরবিন্দ ভবনের সামনে অবস্থানও করেছে তারা।  

সোমবার আবার এসএফআইয়ের কর্মী ইংরেজি বিভাগের পড়ুয়া প্রিয়ম চ্যাটার্জিকে ঘিরে ধরে মারধর করে ডব্লিউটিআই ও কালেক্টিভের কর্মীরা। এদিন এই ঘটনা আটকাতে গেলে আক্রান্ত হন অধ্যাপক আব্দুল কাফিও।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন যে ঘটনাটি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। তিনি বলেছেন, “এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার ব্যবস্থাও নেওয়া হবে।”

এই ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জুটা) অধ্যাপকদের উপর হামলা এবং ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি করা হয়েছে। প্রতিবাদে একটি জরুরি সাধারণ সভা আহ্বান করেছে। জুটার সাধারণ সম্পাদক পার্থ প্রতিম রায় বলেছেন, "ওই দিনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মৈখিক আশ্বাস দিয়েছে দোষীদের শাস্তি দেওয়া হবে। যদি কর্তৃপক্ষ মঙ্গলবারের মধ্যে কোনও উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে বৃহস্পতিবার থেকে কাজ স্থগিত করবো এবং শুক্রবার মিছিল করবো। এবং আগামী সোমবার থেকে প্রশাসনিক অসহযোগিতা করবো।

 

Comments :0

Login to leave a comment