assembly 2026 ranijange

রানিগঞ্জ: বেকারদের চাকরি থেকে শহর বাঁচানোর আবেদন সিপিআই(এম) প্রার্থীর প্রচারে

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

রানিগঞ্জে সিপিআই(এম) প্রার্থী নারান বাউরির প্রচারে বিশাল সাড়া।

মলয়কান্তি মণ্ডল: রানিগঞ্জ

রানিগঞ্জে বামফ্রন্ট মনোনীত  সিপিআই (এম) প্রার্থী নারান বাউরি'র প্রচারও চলছে জোর কদমে। 
দুর্নীতি, লুটতরাজ, তোলাবাজি, কাটমানির কালো দাগ গায়ে নিয়ে ক্ষতবিক্ষত শরীরে হালে তেমন পানি মিলছে না তৃণমূলের। পোস্টার আর প্রচুর অর্থবল কেই ভরসা করছে বিজেপি।তবে  রানিগঞ্জে সাম্প্রদায়িক হিংসার সেই ছবি মনে পড়লে চোখেমুখে আতঙ্ক ফুটে ওঠে। ছেলে থেকে বুড়ো সবারই এক কথা, এই দিন যেন কখনও আর ফিরে না আসে।
তৃণমূল প্রসঙ্গে টাকা লুটের প্রসঙ্গ ওঠে, বিজেপি'র ক্ষেত্রে ওঠে ধর্মীয় মেরুকরণের প্রশ্ন। সিপিআই(এম) প্রার্থী প্রচারে বেরলে কাজের মানুষ হিসাবে নারান বাউরির কাছে মানুষ শঙ্কা প্রকাশ করে বলেন, রানিগঞ্জ শহরকে বাঁচাতে হবে। ইসিএল রানিগঞ্জের মহাবীর কোলিয়ারি সংলগ্ন ওসিপি (খোলামুখ খনি) রানিগঞ্জ শহরের মাঝববাবর অবধি গ্রাস করার পরিকল্পনা করেছে।  বিজেপি সরকারের কয়লা মন্ত্রক এমডিও এবং রেভেনিউ শেয়ারিং এর নামে বেসরকারি মালিকের হাতে তুলে দিতে চাইছে কয়লাখনিকে। বেসরকারি সংস্থা যথেচ্ছ ভাবে কয়লা তুলে শহরকে গিলে খেতে চাইছে। তৃণমূল পরিচালিত আসানসোল করপোরেশনের রানিগঞ্জ শহরে নির্মাণের অনুমোদন বন্ধ করেছে। সিপিআই(এম) নাগরিক কনভেনশন করে জানিয়েছে, রানিগঞ্জ শহর উচ্ছেদ করা চলবে না। জনবসতি থেকে দূরে কয়লাখনি হোক। শহর উচ্ছেদের আতঙ্ক ছড়িয়েছে। তৃণমূল ও বিজেপি নির্বাচনে রানিগঞ্জ শহর বাঁচানোর একটি শব্দও উচ্চারণ করেনি। লড়াই করছে লালঝাণ্ডা। রানিগঞ্জ শহর, হাতিয়াপাড়া, অশোকপল্লী, শিশুবাগান, সিহারশোল এলাকায় রানিগঞ্জ শহর বাঁচানোই একমাত্র এজেণ্ডা হয়ে দাঁড়িয়েছে। 
নারান বাউরি বলেন, আমাদের প্রথম কাজ রানিগঞ্জ শহরকে রক্ষা করা। রানিগঞ্জে বন্ধ হয়ে যাওয়া বার্ণস কারখানার জমি ভারতীয় রেল অধিগ্রহণ করে শ্রমিক বস্তি উচ্ছেদের নোটিশ দিয়েছে। লড়াই করছে লালঝাণ্ডাই। শিল্পাঞ্চলেই স্থানীয় বেকারদের চাকরি নেই, প্রচারে দাবি উঠছে, বন্ধ কলকারখানা চালু করতে হবে। মঙ্গল্পুর শিল্পাঞ্চলে ভিন রাজ্যের শ্রমিক নিয়োগ হচ্ছে। তৃণমূলের মদতে শ্রমিক শোষণ তীব্র হয়েছে। গত শুক্রবার মঙ্গলপুর বালাজি কারখানায় এক ঠিকা শ্রমিক অভিজিৎ বাউরির হাত ও পা গরম ছাইয়ে পুড়ে যায়, এখন তিনি চিকিৎসাধীন। ঠিকাদার কোনও খোঁজ নিচ্ছে না। সিআইটিইউ দাবি তুলেছে দুর্ঘটনায় আহত শ্রমিককে সব সুযোগ সুবিধা দিতে হবে। 
বেহাল স্বাস্থ্যকেন্দ্রগুলিতে উন্নত পরিষেবা দিতে হবে। যানযট নিয়ন্ত্রণে প্রশাসনের কোনও উদ্যোগ নেই। রাস্তার অবস্থা তথৈবচ। করপোরেশনের এসেবে ভ্রুক্ষেপ নেই। শুধু লুট চলছে। রাস্তা, ড্রেন সবকিছুর টাকাই লোপাট হয়ে যাচ্ছে। রানিগঞ্জবাসী বামপন্থীদের লড়াই দেখছে। এই নির্বাচনে তারই প্রতিফলন ঘটবে।

 

Comments :0

Login to leave a comment