sfi win Ambedkar University

দিল্লির আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে বিপুল জয় এসএফআই’র

জাতীয়

দিল্লির আম্বেদকর ইউনিভার্সিটির ২০২৬-এর ছাত্র সংগঠনের নির্বাচনে ফের এসএফআই বিপুল ভোটে জয়ী হল। এই জয়ের পর থেকেই ক্যাম্পাসজুড়ে ছাত্র-ছাত্রীরা উৎসবে মেতেছে উঠেছেন। 
এসএসআই জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে মোট ২১টি আসনে জয়ী হয়েছে সংগঠনের প্রার্থীরা।
নির্বাচনের ফলাফল থেকে জানা যাচ্ছে, কাশ্মীরী গেট ক্যাম্পাসের ২৫ জন সদস্যের কাউন্সিলে এসএফআই ১৩ জন সদস্যের সমর্থন পেয়েছে। এছাড়া করমপুরা ক্যাম্পাসে ৭ টির মধ্যে ৫ টি আসন ও লোধি রোড ক্যাম্পাসে ৪টির মধ্যে ৩টি আসনে জয়ী হয়েছে এসএফআই। 
এই বিশ্ববিদ্যালয়ে সঙ্ঘ পরিবারের অনুগামী এবিভিপি এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলির থেকে এগিয়ে রয়েছে এসএফআই। 
বিবৃতিতে এসএফআই বলেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দমন-পীড়নকে প্রতিহত করে এই জয় হাসিল হয়েছে। গত বছর, ৮ এসএসআই নেতাকে বহিষ্কার করেছিল বিশ্ববিদ্যালয়। এছাড়াও শান্তিপূর্ণভাবে সংগঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছাত্রছাত্রীদের 'সন্ত্রাসবাদী' বলেছিল কর্তৃপক্ষ। সুতরাং এই জয় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারের আন্দোলনে।

Comments :0

Login to leave a comment