assembly 2026 bardhaman

বর্ধমানে বেকারি বিরোধী দিবসে সিপিআই(এম) প্রার্থী নিয়ে মিছিল ছাত্র যুবদের

জেলা বাংলা বাঁচানোর ভোট

ছা্ত্র-যুব দের উদ্যোগে বর্ধমান দক্ষিণ বিধানসভার সিপিআই(এম) প্রার্থী সুদীপ্ত গুপ্তকে সঙ্গে নিয়ে প্রচার মিছিল। ছবি: শঙ্কর ঘোষাল।

পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে গেছে। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পাড়ায় পাড়ায় বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী, শিক্ষক নেতা সুদীপ্ত গুপ্তকে নিয়ে প্রচার চলছে। ২৮ মার্চ বেকারি বিরোধী দিবসে বর্ধমান শহরে এসএফআই, ডিওয়াইএফআই এর উদ্যোগে সিপিআই(এম) প্রার্থী সুদীপ্ত গুপ্তকে নিয়ে মিছিল ও সভা সংগঠিত হয়। বর্ধমান শহরের পার্কাস রোড মোড় থেকে মিছিল শুরু হয়ে। কার্জন গেট হয়ে পারবিরহাটা মোড়ে মিছিল শেষ হয়। মিছিল শেষে সভা সংগঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই নেতা অনির্বান রায়চৌধুরী ও প্রার্থী সুদীপ্ত গুপ্ত। উপস্থিত ছিলেন মহিলা আন্দোলনের নেত্রী সুপর্ণা ব্যানার্জি, গণতান্ত্রিক আন্দোলনের নেতা দীপঙ্কর দে সহ বামগণতন্ত্রিক আন্দোলনের নেতৃত্বরা।

 

Comments :0

Login to leave a comment