Assembly 2026 Narayangarh

নারায়ণগড়ে প্রচারে সূর্য মিশ্র, প্রার্থী তাপস সিনহার সমর্থনে মিছিল

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

নারায়ণগড়ে ব্যাপক প্রচার চালালেন সিপিআই(এম) প্রার্থী তাপস সিনহা। 
এই কেন্দ্রে  তার আটটি পঞ্চায়েতে বুথ কর্মীদের প্রচার মিছিল হয়। সিপিআইএম প্রার্থী তাপস সিনহা র সমর্থনে প্রচারে সামিল প্রবীণ সিপিআই(এম) নেতা সূর্যকান্ত মিশ্র, জেলা সম্পাদক বিজয় পাল। 
তাপস সিনহা যুব সংগঠন ডিওয়াইএফআই’ র সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়। সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য তিনি। 
বাংলা বাঁচানোর ডাক দিয়ে ভোট লড়ছে সিপিআই(এম)। বামপন্থার পুনরুত্থানের লক্ষ্য জানানো হয়েছে। প্রচারে উঠে আসছে এই আহ্বান। 
বামফ্রন্ট সরকারের সময়ে পাট্টা দেওয়া হয়েছিল গরিব মানুষকে। তৃণমূল সরকারে এসে পাট্টার জমি লুট করছে। সরকরি স্থায়ী নিয়োগ বন্ধ। নিয়োগের পরীক্ষা হলেও দুর্নীতি। প্রচারে বলছে সিপিআই(এম)। 
প্রচারে বলা হচ্ছে যে তৃণমূল এবং বিজেপির বোঝাপড়ার কারণে শাস্তি হচ্ছে না অপরাধীদের। যারা মানুষের টাকা লুট করে তাদের। 
রাজ্য জুড়ে প্রচার চালাচ্ছেন বাম প্রার্থীরা। এদিন নারায়ণগড়ে প্রচার মিছিল ঘুরেছে বিভিন্ন এলাকা।

Comments :0

Login to leave a comment