assembly 2026 Chopra

সন্ত্রাসের জবাব দিয়েই হবে লড়াই, বলছেন চোপড়ার সিপিআই(এম) প্রার্থী

জেলা বাংলা বাঁচানোর ভোট

চোপড়া বিধানসভা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী মকলেশ্বর রহমানকে জয়ী করতে বৃহস্পতিবার কর্মী সভা।

পঞ্চায়েত ভোটে যুব কর্মী মনসুর আলমের খুনের বিচারের দাবী আরও অনেক জোরালো হবে। সোমবার রাজ্য বামফ্রন্টের তৃতীয় তালিকায় চোপড়া বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী মোকলেশ্বর রহমানের নাম ঘোষণা হতেই দাসপাড়া ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ পৌছান লালবাজারে। এদিন সন্ধ্যায় প্রার্থীকে নিয়ে মিছিল দাবী করেন কর্মী সমর্থকরা। বৈঠকি সভায় আলোচনা শুরু যদি এদিন।

সিপিআই(এম) চোপড়া এরিয়া সম্পাদক বিদ্যুৎ তরফদার বলেন,  "যারা যে ভাষা বোঝে, সেই ভাষাতেই ভোট প্রচার শুরু হবে। চোপড়া দীর্ঘদিনের লাল দুর্গ। ৮১ সালে পঞ্চায়েত ভোটের আগে চা বাগানের নেতা আকবর আলি, খলিল, জলিল, বিজয় রায়ের খুনে অভিযুক্ত তৃণমূলের হামিদুর রহমান গত ১০ বছর ধরে চোপড়া এমএলএ। তৃণমূলের ১৫ বছরে বেদখল চা বাগান, বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে চোপড়া। শহীদ আকবর আলির সহযোদ্ধা ঘিরনিগাঁও গ্রাম দীর্ঘদিনের প্রাক্তন প্রধান জনপ্রিয় নেতার নাম মোকলেশ্বর রহমান। স্বচ্ছ ভাবমুর্তি সদা হাস্যময় নেতার ভিটের যুব কর্মী শহিদ মনসুর আলমকে গত পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিলের দিনে রাস্তায় ফেলে গুলি করে হত্যা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীর দল। প্রার্থী মোকলেশ্বর রহমান বলেন, "চোপড়ায় এমুলের বহুমুখী আক্রমণের জবাব দিতেই তৈরী চোপড়ার মাটি। বামেদের দুর্জয় ঘাটিকে পূর্নদ্ধার কঠিন লড়াই। এ লড়াই জিততেই হবে। এই লড়াই, বাঁচার লড়াই।

 

Comments :0

Login to leave a comment