একশো দিনে কেবল পূর্ব বর্ধমান জেলাতেই ধর্ষণের শিকার ১০ মহিলা। তার মধ্যে রয়েছে দলবেঁধে ২ মহিলাকে ধর্ষণও। খতিয়ানের শেষ এখানেই নয়। অপহরণ কার হয়েছে ৩ কিশোরীকে। শ্লীলতাহানি হয়েছে ৫ জনের। একটি ঘটনায় খুন করা হয়েছে ৩ মহিলাকে। মোট ৪জনকে খুন করা হয়। এগুলো কোনও মনগড়া অভিযোগ নয়, সব ঘটনাগুলিই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, কিছু ক্ষেত্রে অভিযুক্তদের কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করলেও খুনের ঘটনাটিতে অপরাধীরা পলাতক।
বীরভূমের একই পরিবারের ৩ জন খুন হয়েছেন। ২ জন মহিলা ও একজন পুরুষ। সেই খুনের কিনারা গত ৭ দিনে পুলিশ করতে পারেনি। অভিযোগ স্বামীর সামনে তাঁর স্ত্রী ও মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
অভিযোগ, মাত্র ১০০ দিন বয়স যে সরকারের সেই ডাবল ইঞ্জিন সরকারের উপর ক্রমশ ভরসা হারাচ্ছেন জেলার মহিলারা। প্রশাসনের উপর ভরসা হারিয়ে ভয় ক্রমশ গ্রাস করছে মানুষকে। তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার অন্যতম কারণ নারী নির্যাতন। সেই সঙ্গে রাজনৈতিকভাবে অপরাধীদের মদত দেওয়ার ঘটনায় ক্ষোভও বড় কারণ। কিন্তু সরকার বদলের পরও মহিলাদের বিরুদ্ধে অপরাধ কমার ইঙ্গিত মিলছে না।
দেওয়ানদিঘী থানা এলাকায় ১০০ দিনের মধ্যে সেখানে দলবেঁধে ধর্ষণ হয়। মহিলাকে খুন করে দেওয়া হয় বলে অভিযোগ।
জেলায় শ্লীলতাহানির শিকার হয়েছেন এই সময়ে ৫ মহিলা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাস ও তাঁর আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ছড়ানোর ঘটনাও আতঙ্ক ছড়িয়েছে এই সময়ে। বর্ধমানের আঁজিরবাগান এলাকার মহিলাকে বেধড়ক মারধর করা হয়। তাঁর পুত্রবধূকেও মারধর করা হয়। এমনকী তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। মারধরে গুরুতর জখম হন মহিলা।
ভাতার থানা এলাকায় বছর এগারোর এক নাবালিকা ওষুধ কিনতে বেরিয়েছিল। টোটো করে বাড়ি ফেরার পথে তাঁর শ্লীলতাহানি করা হয়। নাবালিকা প্রাণপণ বাধা দেয়। পুলিশে অভিযোগ হয়েছে। বার খন্ডঘোষ থানা এলাকায় বাড়ির কাছেই পুকুর পাড়ে ছাগল চড়াচ্ছিলেন এক মহিলা। সে সময় ইন্দ্রজিৎ মালিক নামে একজন মহিলাকে পিছন থেকে জাপটে ধরে। মহিলা চিৎকার-চেঁচামেচি শুরু করলে সে পালিয়ে যায়। ঘটনার দিনই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।
গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিশ। ধৃতের নাম রবীন্দ্রনাথ সানা। শক্তিগড় থানা এলাকায় ধৃতের বাড়ি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শক্তিগড় বাজার এলাকার একটি ধাবার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই সময়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রায়না থানার পুলিশ। ধৃতের নাম রাকেশ রুইদাস। যুবতীকে ধর্ষণের অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম নিখিল মজুমদার।
মহিলাকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় উত্তর প্রদেশের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিশ। ধৃতের নাম কৌশল কুমার ওরফে প্রদীপ। উত্তর প্রদেশের শাজাহানপুর জেলার সিধাউলি থানার কিরাটপুরে তার বাড়ি। শুক্রবার হাওড়া স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের অভিযোগে বছর আঠারোর এক যুবককে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। মেমারি থানা এলাকায় ধৃতের বাড়ি। রবিবার ভোররাতে তাকে মেমারি থানার কুচুট রাজবাড়ি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতকে পাঁচদিন পুলিশি হেপাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। ধর্ষণের ঘটনাও ১০০ দিনের মধ্যে।
এই সময়ে কিশোরীকে অপহরণে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জামালপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ বছর ৮ মাসের ওই কিশোরীর বাড়ি জামালপুর থানার মশাগ্রাম স্টেশনবাজার এলাকায়। গত ২৭ জুন বিকেলে টিউশন পড়তে যাওয়ার কথা বলে সে নিখোঁজ হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৮ এপ্রিল ঘটনাটি ঘটে। ঘটনার দিন নাবালিকার বাবা ও মা বাড়িতে ছিলেন না। সে সময় অভিযুক্ত ঘরে ঢুকে নাবালিকার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বাড়ি ফিরলে ঘটনার কথা বাবা–মাকে জানায় নাবালিকা। নাবালিকার বাবা ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। মেডিকেল পরীক্ষা করানোর জন্য নাবালিকাকে বর্ধমান মেডিকেল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিন বিভাগে নিয়ে যাওয়া হয়। এই সব ঘটনা বিজেপি’র ডাবল ইঞ্জিন সরকারের ১০০ দিনের মধ্যে।
BJP Government's 100 Days
বিজেপি সরকারের ১০০ দিনে শুধু পূর্ব বর্ধমানেই ধর্ষিতা ১০ মহিলা
×
Comments :0