সমান অধিকার, তিলোত্তমা হত্যাকাণ্ডের বিচার, মহিলাদের সম্মানের পক্ষে লড়াইয়ের অঙ্গীকারে নারী দিবসে রানিগঞ্জে মিছিল করল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি।
আরএসএস-বিজেপি’র মনুবাদী দর্শন বাসস্থান থেকে কর্মক্ষেত্রে বিপন্ন করছে মহিলাদের। এ রাজ্যের শাসক দল তৃণমূলের দুর্নীতি, অনৈতিকতা এবং এরাজ্যে বিজেপির সহায়ক শক্তি হিসেবে ভূমিকা পালন করায় পশ্চিমবঙ্গে মহিলাদের শোষণ, নিরাপত্তা ও সম্মান আক্রান্ত। অপরাধীদের আড়াল করছে শাসকদল। এর তীব্র বিরোধিতা করেছে নারী দিবসের এই মিছিল।
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সিহারশোল রক্ষাকালী মন্দির মোড় থেকে রাজবাড়ি মোড় পর্যন্ত মিছিল হয় রবিবার। মিছিল থেকে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে গোটা পথ জুড়েই ছিল মুহূর্মুহূ স্লোগান ওঠে। মিছিল থেকে আওয়াজ ওঠে, সমানাধিকার, সমকাজে সমবেতনের পাশাপাশি তিলোত্তমার সুবিচারের। প্ল্যাকার্ড, ব্যানারে সে দাবিই মূর্ত হয়েছে পুরো মিছিলে।
মিছিলের নেতৃত্বে ছিলেন কৃষ্ণা দাশগুপ্ত, মমতা দত্ত, সান্ত্বনা বাউরি, রেবু মুর্মু, সাধনা পাশোয়ান, সুচেতা পাল প্রমুখ নেতৃবৃন্দ।
কৃষ্ণা দাশগুপ্ত বলেন, দু’বছর পার হলেও বিচার মিললো না আরজি কর কাণ্ডের নৃশংস ঘটনার। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হলেও সবচেয়ে বেশি এরাজ্যে মহিলারাই আক্রান্ত ও ধর্ষিতা হচ্ছেন। নারীদের নিরাপত্তা প্রবল সঙ্কটের মুখোমুখি। বিজেপি ও নির্বাচন কমিশন এরাজ্যে এসআইআর’র আড়ালে রাজ্যের মহিলাদের ভোটাধিকার কেড়ে নিতে নেমেছে। রান্নার গ্যাসের ৬০ টাকা দাম বাড়ানোয় সোচ্চারে ধ্বনিত হয়েছে প্রতিবাদের ভাষা।
এই সঙ্কটময় পরিস্থিতিতে বাংলা বাঁচানোর লক্ষ্যে তৃণমূল ও বিজেপি’র বিরুদ্ধে বামপন্থীদের নির্বাচিত করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
Women's Day Raniganj
আরজি কর থেকে এসআইআর, আক্রান্ত মহিলারা, প্রতিরোধের আহ্বানে মিছিল
নারী দিবসে মিছিল রানিগঞ্জে। ছবি: মলয়কান্তি মণ্ডল
×
Comments :0