মেদিনীপুর কলেজ। রাজ্যের আরেক ঐতিহাসিক, ঐতিহ্যশালী ক্যাম্পাসে পড়ুবাদের ওপর আক্রমণ এবিভিপির। একই কায়দায় আক্রমণ। দিনের আলোয় ক্যাম্পাসে তান্ডব চালাচ্ছে বিজেপি-এবিভিপি'র গুন্ডাবাহিনী। দফায় দফায় মারধর করা হয়েছে বামপন্থী মনোভাবাপন্ন ছাত্রছাত্রী, অধ্যাপকদের। দু'জন ছাত্র সহ একজন অধ্যাপিকা গুরুতর আহত।
কোতোয়ালি থানার আইসি, এসপি গোটা পুলিশ ফোর্সের সামনেই ঘটেছে এই ঘটনা। পুলিশ দর্শকের ভূমিকা পালন করেছে সেই সময়। আহত ছাত্রছাত্রী, অধ্যাপিকাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্যোগটুকুও নেয়নি তারা।
উল্লেখ্য এই মেদিনীপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের আক্রমণে মুখে বার বার পড়তে হয়েছিল এসএফআইকে। তখন শুভেন্দু তৃণমূলের নেতা। ক্যাম্পাসে তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আক্রমণ হয়েছে, কিন্তু প্রতিবাদ থামেনি। তৃণমূলের হুমকি হামলাকে উপেক্ষা করেই বার বার প্রতিবাদ সংগঠিত হয়েছিল সেখানে। এসএফআই নেতৃত্বের কথায়, যারা এদিন হামলা চালিয়েছে তারা বহিরাগত।
গত বুধবার রাতের অন্ধকারে যাদবপুর হামলা করেছিল এবিভিপির গুন্ডা বাহিনী। তারপরদিন বৃহস্পতিবার প্রতিবাদের নাম করে যাদবপুরের প্রতীক ভাঙে তারা। শুক্রবার দিনের আলোয় কলেজ চলাকালিন কলেজের ভিতর ঢুকে ছাত্র এবং অধ্যাপকদের ওপর হামলা করলো তারা।
Medinipur College
মেদিনীপুর কলেজে এবিভিপি’র হাতে আক্রান্ত ছাত্র এবং অধ্যাপক
×
Comments :0