Assembly election 2026 Islampur

প্রচারে বেরিয়ে মানুষের যন্ত্রনা প্রত্যক্ষ করছেন সিপিআই(এম) প্রার্থী

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

সেখ মনিরুদ্দিন, বয়স প্রায় ৭০ বছর। কোনরকমে মাথা গোজার ঠাঁই রাখতে আবাস যোজনার ঘরের দাবি করেছিলেন এলাকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য এমনকি তৃণমূলের নেতার কাছে। একটা ঘরের জন্যে মেম্বার ২০ হাজার টাকা চেয়েছিলো। সামর্থ নেই। কোনরকমে ১০ হাজার টাকা জোগার করে সদস্যকে দিয়েছিলেন।  কয়েকদফায় কাগজপত্র হাতে নিতে দৌড় ঝাপ করে আজও ঘর মেলেনি। 
ইসলামপুর বিধানসভার সিপিআই(এম) প্রার্থী সামী খানকে কাছে পেয়ে ক্ষোভে ফেটে পরলেন অশিতিপর সেখ মনিরুদ্দিন। চোখ ছল ছল করছিলো। প্রার্থীর হাত দুটো ধরে বললেন, প্রধান, বিডিওকে লিখিত ভাবে অভিযোগ করেও কোন কিছু হয়নি। বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সামী খান জানালেন এর বিরুদ্ধেই লালঝাণ্ডার লড়াই। বদলানোর জন্যে যেতে হবে আরও অনেক পথ। 
সিপিআই(এম) প্রার্থী গ্রামে পৌছাতেই মানুষ তার কাছে তুলে ধরছেন তাদের পরিস্থিতির কথা। ইসলামপুর চোপড়া বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে আছে। মাটিকুণ্ডা থেকে গাইসাল আগডিমটি থেকে খুন্তি আতঙ্কের পরিবেশ। মানুষের দাবি শিক্ষার পরিবেশ ফিরে আসুক। বন্ধ স্কুল চালু করতে হবে।
প্রসঙ্গত ইসলামপুর বিধানসভা কেন্দ্রে সিপিআই(এম) নেতা, কৃষক নেতা বাজিল আক্তারের নাম ঘোষণা করেছিলো বামফ্রন্ট। পারিবারিক এবং কাগজপত্রে টেকনিকালি অসুবিধা এবং বিশেষ কারণে পরবর্তিতে এলাকার জনপ্রিয় শিক্ষক যুব আন্দোলনের লড়াকু নেতা সামী খানের নাম ঘোষণা হতেই ইসলামপুর থেকে গ্রাম প্রচারে ঝাপিয়ে পরেন কর্মী সমর্থকেরা। 
১৫ বছরে চা বাগান বেদখল হয়েছে। হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতিকে ধ্বংস করেছে। বন্ধ হয়েছে বহু স্কুল। জলাশয় বুঝিয়ে প্রোমোটারি রাজ কায়েম হয়েছে।  দুর্নীতি স্বজনপোষণে জেরবার। এর বিরুদ্ধে মানুষের কাছে সিপিআই(এম) নেতৃত্বের দাবি মানুষের ভালো থাকার জন্যে ইসলামপুরে বিজেপি তৃণমূলের বাইনারির বিরুদ্ধে লড়াই হবে হাড্ডাহাড্ডি। সেই লড়াই মানুষই জিতবে।

Comments :0

Login to leave a comment