Jadavpur

দিলীপের মুখে সার্জিক্যাল স্ট্রাইক, পাল্টা এসএফআইয়ের প্রতিরোধের বার্তা

রাজ্য

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হামলা এবং ভাঙচুরের ঘটনায় অনুতপ্ত না হয়ে পাল্টা হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পড়ুয়াদের ওপর যাদবপুরের বিধায়কের নেতৃত্বে এবিভিপি গুন্ডাদের হামলা। অরবিন্দ ভবনের বাইরে পতাকা পোড়ানো। বৃহস্পতিবার নন্দলাল বসুর তৈরি করা যাদবপুরের ঐতিহ্যবাদী প্রতীক ভাঙা এই বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন দিলীপ ঘোষকে। সেই প্রশ্নের উত্তরে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বলেন, ‘দেশ বিরোধী ক্রিয়াকলাপ করতে দেওয়া যাবে না। সব পরিবর্তন হয়েছে আরও অনেক কিছু লক্ষ করবেন। আমাদের লোকেরা যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করেছে। দেশ বিরোধী কাজ করলে আবারও করবে।’ 
গতকালের প্রতীক ভাঙার ঘটনা নিয়ে যখন গোটা রাজ্য জুড়ে নিন্দার ঝড়, তখন রাজ্যের মন্ত্রী এই গুন্ডামিকে সমর্থন করছে। তিনি অনুতপ্ত নয়। তার দলও অনুতপ্ত নয়। রাজ্য বিজেপির সভাপতি দাবি করেছেন এবিভিপি তাদের কোন শাখা সংগঠন নয়। ঠিক কিন্তু যেই আরএসএসের হাত ধরে বিজেপির জন্ম তারই ছাত্র সংগঠন এবিভিপি। 
দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই ধরনের ঘৃণার ভাষণ আগেও দিলীগ ঘোষ দিয়েছেন। বিজেপির নেতা মন্ত্রীরা লাগাতার যাদবপুরের বিরুদ্ধে ঘৃণার ভাষণ দিয়ে আসছে। গোটা বিশ্বের কাছে উৎকর্ষতার কেন্দ্র হিসাবে যাদবপুর পরিচিত। সেই কেন্দ্রকে শেষ করে দিতে চাইছে আরএসএস, বিজেপি। যারা দেশের অন্যতম ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়কে শেষ করে দিতে চায় তাদের থেকে বড় দেশদ্রোহী কেউ আর হতে পারে না। যাদবপুর এই সাম্প্রদায়িক, উগ্র দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে অতীতে লড়াই করেছে। এখনও করছে। আর ভবিষ্যতেও করবে।’

Comments :0

Login to leave a comment