SFI

দক্ষিণ বারাসাতের ধ্রুবচাঁদ হালদার কলেজে র‌্যাগিং-এর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

রাজ্য জেলা

অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ পড়ুয়াদের

দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসাতের ধ্রুবচাঁদ হালদার কলেজে বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে র‌্যাগিং-এর অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিকার চেয়ে ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছেন। একজন ধর্ষণে অভিযুক্ত আসামী এই র‌্যাগিং-এর ঘটনা ঘটিয়েছে। সমগ্র কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষোভে সামিল হয়েছেন।

এসএফআই দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি ঋজুরেখ দাশগুপ্তের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘একজন ধর্ষণে অভিযুক্ত বিজেপি দুষ্কৃতি এসএফআইয়ের সাথে যুক্ত কলেজের ছাত্র ছাত্রীদের র‌্যাগিং করেছেন কলেজের বাইরে। মেয়েদের গায়ে হাত দিয়েছে। বিজেপির নেতাদের মদতে এই কাজ হয়েছে। গতকাল এবং আজ দুদিন পরপর এই ঘটনা ঘটেছে। এখন ছাত্র ছাত্রীরা বিক্ষোভ অবস্থানে বসেছেন।’ 

আন্দোলনরত পড়ুয়াদের দাবি অভিযুক্তদের বিরুদ্ধে অ্যান্টি র‌্যাগিং সেলে অভিযোগ নথিভুক্ত করতে হবে। এছাড়া তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে আন্দোলনকারিদের পক্ষ থেকে। 

Comments :0

Login to leave a comment