আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী স্বর্ণেন্দু সিংহ'র সমর্থনে মিছিল ও জনসংযোগ নবদ্বীপে। শনিবার পার্টির নবদ্বীপ এরিয়া দপ্তরের সামনে থেকে মিছিল শুরু হয়ে আমপুলিয়া পাড়া, পাঁচমাথা মোড়, রাধাবাজার মোড়, ঢপওয়ালির মোড়, পোড়ামাতলা, যোগনাথতলা, পীড়তলা, নিমতলা মোড় হয়ে প্রাচীন মায়াপুরে শেষ হয়। মিছিলে ছিলেন প্রার্থী সহ সুমিত বিশ্বাস, রুদ্র মুখার্জি, এরিয়া সম্পাদক বেচু সিংহরায় প্রমুখ। মিছিল ও জনসংযোগে সাধারণ পথচলতি মানুষের মধ্যে উৎসাহ ছিলো চোখে পরার মতো। সাধারণ মানুষের দাবিতে উঠে আসে রাজ্যের তৃণমূল সরকারের দুর্নীতি বন্ধের দাবী। পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা উঠে আসে। সাধারণ বেকার যুবদের কর্মসংস্থান, ক্ষুদ্র ও কুটির শিল্পের পুনঃরুজীবন, নবদ্বীপে স্থায়ীভাবে কর্মসংস্থানমুখী পর্যটন শিল্প গড়ে তোলার দাবী উঠে আসে।
Election 2026 Nabadwip
বাম প্রার্থীর সমর্থনে মিছিল ও জনসংযোগ নবদ্বীপে
×
Comments :0