গোটা রাজ্যের সাথে সিউড়ি বিদ্যাসাগর কলেজের ছাত্র সংসদও নিজেদের জায়গিরে পরিণত করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। পড়ুয়া স্বার্থ লাটে তুলেছিল। নির্বাচন তুলে দিয়েছিল। এরই প্রতিবাদে এদিন কলেজ কর্তৃপক্ষের কাছে কলেজের বিভিন্ন সমস্যা ও ছাত্রছাত্রীদের দাবিসমূহ নিয়ে স্মারকলিপি দিয়েছে এসএফআই।
ছাত্র ছাত্রীরা জানিয়েছেন কলেজের শিক্ষাব্যবস্থা ও পরিকাঠামোগত বিভিন্ন সমস্যার কারণে দীর্ঘদিন ধরে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাঁরা। তাই দাবি তোলা হয়েছে, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার স্বার্থে কলেজে যত দ্রুত সম্ভব ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। পাশাপাশি যেসব বিভাগে অধ্যাপকের ঘাটতি রয়েছে সেখানে দ্রুত স্থায়ী অধ্যাপক নিয়োগ করতে হবে। কলেজ লাইব্রেরিতে প্রত্যেক বিষয়ের বর্তমান সিলেবাসভিত্তিক ও পর্যাপ্ত সংখ্যক বইয়ের ব্যবস্থা করতে হবে। কলেজের বাথরুম ও সামগ্রিক স্যানিটেশন ব্যবস্থার উন্নতি এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। বিদ্যাসাগর কলেজের হোস্টেল নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে হবে। এসএফআইয়ের বীরভূম জেলা সম্পাদক সৌভিক দাসবক্সী সহ অন্যান্যরা উপস্থিত ছিলে।
Comments :0