Birbhum

তারাপীঠে পুরোনো কমিটি ভেঙে নতুন মন্দির কমিটি

জেলা

দীর্ঘ ১৫ বছর পর তারাপীঠ মন্দিরের পুরনো কমিটি ভেঙে গঠিত হল নতুন পরিচালন কমিটি।  এতদিন এই তারাপীঠে একাধিপত্য কায়েম করে রেখেছিল তৃণমূলের লোকজনেরা। তাদের অঙ্গুলীহেলনেই চলত তারাপীঠের সব কাজকর্ম। বিপুল দর্শনার্থীর সমাগমের অন্যতম ঠিকানা এই তারাপীঠ। গত পনেরো বছরে তারাপীঠ পর্যটনের সমৃদ্ধ ঠিকানা হয়ে উঠেছিল। সেই সূযোগে এই সময়কালে এই তারাপীঠকে কেন্দ্র করে নানা অনিয়ম, গা জোয়ারি, ঔদ্ধত্বের চরম নিদর্শম রেখেছিল তৃণমূল আশ্রিতরা। রাজ্যে সরকার পরিবর্তন হতেই সেই সকল মাতব্বররা আর হালে পানি পাচ্ছে না। এমন পরিস্থিতিতে তারাপীঠ মন্দিরের পুরোনো কমিটিকে ভেঙে দেওয়া হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নিখিল ব্যানার্জি এবং সম্পাদক হয়েছেন পুলক চ্যাটার্জি,  আহবায়ক তারকনাথ চ্যাটার্জী।

কমিটির নতুন সম্পাদক পুলক চ্যাটার্জি বলেন, “দর্শনার্থীদের নির্বিঘ্নে পুজো দেওয়ার জন্য দুটি পৃথক লাইনের ব্যবস্থা করা হবে একটি সাধারণ দর্শনার্থীদের জন্য এবং অন্যটি বিশেষ দর্শনার্থীদের জন্য।

মন্দিরের অববাহক তারকনাথ চ্যাটার্জি জানিয়েছেন, “দর্শনার্থীদের সুবিধার্থে মন্দির খোলা ও বন্ধের সময়, আরতি ও ভোগের সময়সূচি সহ সমস্ত তথ্য আগাম জানানোর ব্যবস্থা করা হবে। 

Comments :0

Login to leave a comment