শিক্ষকতা ছেড়ে যোগ দিয়েছিলেন বিএসএফ-এ। আন্তর্জাতিক স্তরে নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন। মধ্য আফ্রিকার কঙ্গোয় রাষ্ট্রসঙ্ঘের মিশনে দায়িত্ব পালনকালে জঙ্গি হামলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। রাষ্ট্রসংঘ তাঁকে পুরষ্কৃত ও করেছিল।
নদিয়ার শিবনিবাসের বাসিন্দা ওই জওয়ান অরুণাভ মুখোপাধ্যায়, বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। এরপর, জম্মুর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন তাঁকে।
শুক্রবার তাঁর দেহ কৃষ্ণগঞ্জের গ্রামের বাড়িতে পৌঁছয়। এদিনই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বিএসএফ-র পক্ষ থেকে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। জওয়ানের বাড়িতে রয়েছেন স্ত্রী, আট বছরের পুত্র সন্তান ও বৃদ্ধ বাবা-মা। জম্মুতে বিএসএফ-র ১৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ান হিসাবে কর্মরত ছিলেন অরুণাভ মুখোপাধ্যায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন সকালে নিয়ম করে ঘুম থেকে উঠে মাকে ফোন করার অভ্যাস ছিল অরুণাভর। সেই মতো বৃহস্পতিবারও মাকে ফোন করে প্রাতঃভ্রমণে যান তিনি। জানা গিয়েছে, জগিং করার সময় আচমকাই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। সহকর্মীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার দুপুরে কফিন বন্দি জাতীয় পতাকায় মোড়া দেহ শিবনিবাসের বাড়িতে পৌঁছয়। আত্মীয় থেকে গ্রামবাসী ও পাশের গ্রামের বাসিন্দারা শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন। শিবনিবাস মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
অরুণাভের দেহের উপর রাখা জাতীয় পতাকাটি বাহিনীর পক্ষ থেকে তাঁর আট বছরের ছেলের হাতে তুলে দেওয়া হয়।
Died jawan Body returns to his home
জম্মু কাশ্মীরে অসুস্থ হয়ে মৃত জওয়ানের দেহ ফিরলো কৃষ্ণগঞ্জের বাড়িতে
×
Comments :0