North Dinajpur

চোপড়ায় শহীদ শ্রমিক নেতাদের শ্রদ্ধা

জেলা

বাগিচা শ্রমিক আন্দোলনের শহীদ নেতাদের স্মরণ অনুষ্ঠানে মানুষের ঢল। উত্তর দিনাজপুর চোপড়া থানা ঘির্নিগাও গ্রাম পঞ্চায়েতের লাল বাজারে কমরেড আকবর আলীকমরেড বিজয় রায়কমরেড খলিলুর রহমানকমরেড জরিফুল ইসলাম এর প্রতি স্মরণ সভা অনুষ্ঠান পালিত হলো চৌরাস্তায়। 

উপস্থিত ছিলেন ওয়েষ্ট দিনাজপুর চা শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক কার্তিক শীলসিআইটিইউ নেতা মোকলেশ্বর রহমানদবিরুল ইসলাম, সিপিআই(এম) নেতা বিদ্যুৎ তরফদার প্রমুখ। 

১৯৮৩ সালে পঞ্চায়েত ভোটের আগে শ্রমিক আকবর আলি প্রচারে যাওয়ার সময় পার্টি অফিসে ঢুকে কংগ্রেসের দুস্কৃতিকারীদের দল কুপিয়ে খুন করে। কমরেড আলি কে বাঁচাতে এগিয়ে এলে কমরেড বিজয় রায়কমরেড  খলিলুর রহমান,  কমরেড জরিফুল ইসলাম এর উপর এলোপাতাড়ি গুলি করে খুন করে চম্পট দেয় দুষ্কৃতীদের দল। গোটা রাজ্য জুড়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সারাভারত কৃষক সভা লালবাজার চৌরাস্তায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে শহীদ স্তম্ভ গড়ে তোলে। প্রতি বছর ৩০ শে এপ্রিল এই সেই সৃতিচারণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানোর আয়োজন করে থাকে এলাকার মানুষ।

Comments :0

Login to leave a comment