সুন্দরবনের জঙ্গল থেকে লোকালয়ে এসে একটি আস্ত ছাগল গিলে খেল ১৮ ফুট লম্বা অজগর সাপ। মঙ্গলবার দুপুরে বন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের ভোলা নদীর চরে প্রায় ৫০ কেজি ওজনের অজগর উদ্ধার হয়।
স্থানীয়দের সহায়তায় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা সাপটি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়। এদিন বিকেলে এই খবর জানিয়েছেন, পূর্ব সুন্দরবনের সহকারি বন সংরক্ষক মহম্মদ শরিফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ফোরকান হাওলাদার নামে এক যুবক জানিছেন, প্রতিদের মতো এদিনও রসুলপুর গ্রামের কৃষক সোহরাব ফরাজীর ছাগলটিকে ভোলা নদীর চরে ছেড়ে দেয় ঘাস খাওয়ার জন্য। ঘাস খেয়ে ছাগলটি বাড়িতে চলে আসে। কিন্তু এদিন ছাগলটি বাড়ি ফিরে না আসায় খোঁজা শুরু হয়। খুঁজতে খুঁজতে কাছের একটি ঝোপে বিশাল অজগর সাপটি দেখতে পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে আস্ত ছাগল গিলে খাওয়া অজগর সাপটি দেখার জন্য শত শত মানুষ ভিড় জমায়। সোহরাব ফরাজী সিপিজি সদস্যদের খবর দেয়। বন বিভাগ, বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ড টিম ও ভিটিআরটির সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় অত্যন্ত সতর্কতার সাথে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। সোহরাব ফরাজী বলেন, সুন্দরবন থেকে আসা অজগরটি তার সখের ছাগলটি আস্ত গিলে খেয়েছে। এতে আমি অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন। সিপিজি সদস্য সগির সওদাগর জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি সাপটি একটি বড় ছাগল গিলে ফেলায় নড়াচড়া করতে পারছে না। পরে বন বিভাগ ও ওয়াইল্ড টিমের সহায়তায় নিরাপদ উদ্ধার কাজ চালানো হয়। সাপটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বনবিভাগের মাধ্যমে সাপটি সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। বন বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, সাপটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে। বন সংলগ্ন এলাকার মানুষকে বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।
Python
সুন্দরবনে আস্ত ছাগল গিলে খেল অজগর
×
Comments :0