মাদক পাচারে জড়িত সন্দেহে আরও দু’জনকে আটক করল কালিয়াচক থানার পুলিশ।
মাদক দ্রব্য পাচারে অভিযুক্ত তিনজনকে নিজেদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বড়সড় সাফল্য পেল কালিয়াচক থানার পুলিশ।
ধৃতদের জিজ্ঞাসাবাদের সূত্রে আরও দুজনকে আটক করল পুলিশ।
ধৃতদের একজনের নাম সেকতার সেখ (৪৩) ও অপরজনের নাম সানিরুল সেখ ওরফে মিঠু ( ৩০)। দুজনেরই বাড়ি কালিয়াচক থানার নারায়ণপুরে।
উল্লেখ্য, রবিবার রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে থানার ইমামজাগির দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় নিষিদ্ধ মাদক উদ্ধার অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের মাদক সহ দু’জনকে আটক করে। এদের নাম সাহাদাত সেখ ও ইব্রাহিম সেখ। সোমবার এদের আদালতে পেশ করে হেপাজতে নেয় পুলিশ। রাতে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনের নাম পায়।
সোমবার রাতেই অভিযান চালিয়ে সেকতার সেখ ও সানিরুল সেখকে গ্রেপ্তার করে। মঙ্গলবার এদের আদালতে পেশ করে হেপাজতে নেওয়ার আবেদন করা হয়েছে।
Kaliachak Narcotics Arrest
মাদক পাচারে জড়িত সন্দেহে কালিয়াচকে আটক আরও ২
×
Comments :0