রায়গঞ্জে কুলিক নদীতে ডুবে মৃত্যু হল দুই পড়ুয়ার। মৃতদের নাম প্রীতম আচার্য এবং বিশ্বজিৎ দাস। দুইজনেই রায়গঞ্জ করোনেশন স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। একজনের বাড়ি রায়গঞ্জ শহরের ইন্দিরা কলোনি এবং অপরজনের বাড়ি বীরনগরে। স্থানীয় সূত্রে জানা গেছে বুধাবার সকালে বেশ কয়েকজন বন্ধু মিলে কুলিক নদীতে স্নান করতে যায়। তারা স্নান করতে নামলে আচমকা দু’জন তলিয়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান এলাকার লোকজন। তাঁরাই দুজনকে জল থেকে উদ্ধার করেন। নদী থেকে দুই ছাত্রের নিথর দেহ উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয়দের বক্তব্য এইঘাটে আরও বেশি করে নজরদারির প্রয়োজন রয়েছে। কেননা, বেশ কিছুদিন আগেই এই ঘাটেই স্নান করতে নেমে শুভাশিস মণ্ডল নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পর ফের একই ঘটনা ঘটলো। পুলিশ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
Drowning
জলে ডুবে ২ ছাত্রের মৃত্যু রায়গঞ্জে
×
Comments :0