IRAN US war

ইরানের সঙ্গে যুদ্ধে ধ্বংস মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২ টি যুদ্ধবিমান, ক্ষয়ক্ষতি আরও

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের  অন্তত ৪২ টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সেইসঙ্গে একাধিক ফাইটার জেট সহ বহু ড্রোন নয় ধ্বংস হয়ে যাওয়ার কারণে হারিয়ে গিয়েছে নয়ত ক্ষতিগ্রস্থ হয়েছে এই সংঘর্ষের জেরে, একটি অফিসিয়াল রিপোর্টে এমনটাই জানা যাচ্ছে। 
বহু কারণে এই ক্ষয়ক্ষতির পরিমান আরও বাড়তে পারে। কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)-এর প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে শ্রেণিবিন্যাস, চলমান যুদ্ধের কার্যক্রম সহ সহায়তার কাজে যাওয়া বিভিন্ন যুদ্ধ বিমান ও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
সম্প্রতি, পেন্টাগনের তরফে ঘোষণা করেছে যে অপারেশন এপিক ফুরি অর্থাৎ ইরানের উপর যে সামদ্রিক আক্রমণ চালানো হয়েছে তার খরচ ইতিমধ্যে বেড়ে ২৯ বিলিয়নে পৌঁছে গিয়েছে। 
প্রতিরক্ষা দপ্তরের অর্থনৈতিক প্রধান  জুলস হার্স্ট থ্রী ১২-মে শুনানির সময় বলেন, " সরঞ্জামের মেরামত বা প্রতিস্থাপন খরচের একটি পরিমার্জিত বাজেট থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের খরচের একটা বড়ো অংশ বৃদ্ধি পেয়েছে।" 
যদিও মার্কিন প্রতিরক্ষা বিভাগ এখন পর্যন্ত যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির কোনও পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রকাশ করেনি। তবে, সিআরএস (যারা মার্কিন কংগ্রেস ও বিভিন্ন কমিটিকে নীতি ও আইনি বিশ্লেষণ প্রদান করে) সংবাদ প্রতিবেদন এবং প্রতিরক্ষা বিভাগ ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিবৃতি পর্যালোচনা করে ক্ষয়ক্ষতির  হিসাব সংকলন করেছে। 
ফেব্রুয়ারী ২৮ তারিখ যখন মার্কিন যুক্তরাষ্ট্র  সহ ইজরায়েল একত্রিতভাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর সামরিক হামলা চালাতে থাকে তখন   থেকেই ইরানে যুদ্ধ শুরু হয়। যার ফলে ইরানের রাষ্ট্রীয় নেতা আলী খামেনেই সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি নিহত হন। 
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি তাঁর এক্স-এ সিআরএস"র  রিপোর্টটি পোস্ট করে বলেছেন যে, যুক্তরাষ্ট্র জানিয়েছে এপ্রিলে যুদ্ধবিরতির আগে দুই মাসের যুদ্ধ অভিজ্ঞতা থেকে ইরান জ্ঞান অর্জন করেছে। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্প যদি ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করেন, তবে তেহরান এই শিক্ষা কাজে লাগাবে এবং মার্কিন বাহিনীর বিরুদ্ধে "আরও অনেক চমক" দেবে।
তিনি আরও বলেন, " ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর মার্কিন কংগ্রেস শত শত কোটি ডলার মূল্যের কয়েক ডজন বিমান হারানোর কথা স্বীকার করেছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীই প্রথম একটি বহুল প্রচারিত এফ-৩৫ বিমান ভূপাতিত করেছে বলে নিশ্চিত করা হয়েছে। অর্জিত শিক্ষা ও জ্ঞানের আলোকে, যুদ্ধে প্রত্যাবর্তন আরও অনেক চমক নিয়ে আসবে।"

Comments :0

Login to leave a comment