আফ্রিকার কঙ্গো ও উগান্ডায় ইবোলা ভাইরাস সংক্রমণকে আন্তর্জাতিক স্তরে উদ্বেগজনক ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’।
গণতান্ত্রিক কঙ্গো সাধারণতন্ত্রের পূর্ব ইটুরি প্রদেশে প্রায় ৮৮ জনের মৃত্যু হয়েছে ইবোলা ভাইরাসের বুন্ডিবুজো প্রকরণে। আরও প্রায় ২৮০ জনের সংক্রমণ ধরা পড়েছে। বেশ কিছু ক্ষেত্রে অসুস্থতার লক্ষণ দেখা যাচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে এই সংক্রমণ আন্তর্জাতিক জনস্বাস্থ্যে জরুরি পরিস্থিতি। এখনই বিশ্ব মহামারীর চেহারা নেয়নি সংক্রমণ। তবে কঙ্গো ও উগান্ডায় সীমান্তবর্তী দেশগুলিতে চরম সতর্কতা থাকা প্রয়োজন।
ইবোলা ভাইরাসের সংক্রমণ এই দুই দেশে এর আগে প্রায় কুড়িবার দেখা গিয়েছে। বুন্ডিবুজো প্রকরণের কোনও ভ্যাকসিন এখনও নেই।
গত শুক্রবার স্থানীয় প্রশাসন ইবোলায় মৃত্যুর তথ্য জানায়। প্রশাসন জানিয়েছে খনি এলাকায় বেশি সংক্রমণ ধরা পড়েছে।
কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রী স্যামুয়েল রজার বলেছেন, এর আগে ইবোলা সংক্রমণ হলেও এই প্রকরণ পাওয়া যায়নি।
‘হু‘ বলেছে যে ইটুরির রাজধানী বুনিয়া এবং সোনার খনি এলাকার দুই শহর মোঙ্গওয়ালু এবং রোয়ামপারায় সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গিয়েছে।
Ebola WHO Africa
মৃত ৮৮, আফ্রিকায় ইবোলা সংক্রমণে সতর্কতা জারি হু-র
×
Comments :0