Murder

হাওড়ায় প্রোমোটার খুনে অভিযুক্ত অধরা, ঘটনাস্থলে আক্রান্ত সাংবাদিক

জেলা

গুলি করে খুন এক প্রোমোটার। ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানা সেকেন্ড লেনে। বুধবার ভোরে গুলি করে হত্যা করা হয়েছে। সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে ঘটনাটি ভোর ৪:১০ নাগাদ পিলখানা এলাকার সেকেন্ড লেনের একটি চায়ের দোকানে ঘটে। তারপর থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিন দুপুরে ওই এলাকায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্তান্ত হয় এক সাংবাদিক ও তার চিত্র সাংবাদিক।

মৃত প্রোমোটারের নাম সফিকুল খান (২৭)। ভোরে বাড়ি থেকে নিচে নামতেই তাকে ঘিরে ধরে দুই দুষ্কৃতী। ওই ব্যক্তিকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত হারুন খান আর রোহিত দুজনের হাতে ছিল পিস্তল। হারুনের সঙ্গে কথা কাটাকাটির সময় পিছন থেকে রোহিত গুলি চালায়। সফিকুল লুটিয়ে পড়তেই হারুন বন্দুক বার করে পর পর গুলি চালায়। মোট ৬ রাউন্ড গুলি চালায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। মৃতের পরিবারের দাবি, প্রোমোটিংয়ের জন্য টাকা দাবি করেছিল হারুন। এর জন্য আগেও হুমকি দিয়েছিল হারুন। এরপর উত্তেজিত জনতা হারুনের বাড়িতে ভাঙচুর চালায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও র‌্যাফ  মতায়ন করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে চলছে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। 
এদিন পিলখানা এলাকায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন এক সাংবাদিক ও তার সঙ্গে থাকা চিত্র সাংবাদিক। আক্রান্ত সাংবাদিকের অভিযোগ খবর সংগ্রহ করার সময় তাদের ঘিরে ধরে মারা হয়েছে। ওই সাংবাদিকের নাকের হাড় মেরে ভেঙে দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment